রাফিনহা নৈপুণ্যে রিয়ালকে হারালো বার্সা

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১২:৪৭ পিএম

এল ক্লাসিকোতে রাফিনহার নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। 

রোববার (২৪ জুলাই) লাস ভেগাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই চলেছে পাল্লা দিয়ে। প্রীতি ম্যাচ ছাপিয়ে দু’দলের ফুটবলারদেরই বেশ আক্রমণাত্মক দেখা গেছে। শরীরী ভাষাও ছিল বেশ আক্রমণাত্মক। 

প্রথমার্ধের শেষ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বাধা দেওয়ায় বিবাদে জড়ায় দু’দলের ফুটবলাররা। তবে তার আগে বার্সার হয়ে কাজের কাজটা করেন এ মৌসুমে জাভির ট্রাম কার্ড রাফিনহা।

দ্বিতীয়ার্ধেও পাল্লা দিয়ে লড়াই করেছে দু’দল। তবে বার্সার বিপক্ষে জোড়াল আক্রমণে আসতে পারেনি রিয়াল। উল্টো শেষ ১০ মিনিটে একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণ কাঁপিয়েছে জাভির শিষ্যরা। মেম্ফিস ডিপে, উসমানে ডেম্বেলে, সার্জিনো ডেস্ট কাঁপিয়ে দিয়েছে রিয়ালের রক্ষণ। 

image

তবে রিয়ালের ত্রাতা হয়ে গোলবার আগলে রেখেছিলেন থিবো কর্তোয়া। বার্সার নেওয়া একের পর এক শট প্রতিহত করেন এই তারকা। শেষ পর্যন্ত আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

এ ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হয় পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কির। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। গুছিয়ে ওঠতে সময় লাগছে তার। এ ম্যাচে লেভার জার্সিতেও চমক দিয়েছে বার্সা। ৯ নম্বর জার্সির বিপরীতে লেভাকে দেখা গেছে ১২ নম্বর জার্সি গায়ে জড়াতে। আসন্ন মৌসুমে হয়ত এখন থেকে ১২ নম্বর জার্সিতেই দেখা যাবে তাকে।


একাত্তর/এসজে

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
শনিবার রাতে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে লিগ শুরু করার পরদিন রিয়ালকে কড়া বার্তা দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা! লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে এলচেকে ৫-০ গোলের...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
লা লিগায় রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে ডাগআউটে ফিরেই নিজের চেনা মেজাজে ধরা দিলেন জোসে মরিনহো! এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় দিয়ে মরিনহো অধ্যায় শুরু হলেও, ম্যাচ শেষে মাঠের খেলার চেয়ে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর