এফডিসিতে দেখা গেল এক ভিন্ন সাকিব আল হাসানকে

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৮:২১ পিএম

মাথা ভর্তি কোঁকড়া চুল, নাকের নিচে চিরল গোঁফ, হাতা গোটানো শার্ট আর গলায় রূপালি চেইন। অনেকটা দক্ষিণ ভারতীয়দের লুকে এফিডিসিতে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসানকে। 

কিন্তু সাকিবের কেন এই বেশ? জানা গেল, একটি বিজ্ঞাপনচিত্রের জন্যই এমন বেশভূষা ধারণ করেছেন তিনি। বিজ্ঞাপনটিটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। একটি মোবাইল অপারেটর কোম্পানির জন্যই নির্মিত হচ্ছে বিজ্ঞাপনচিত্রটি।

সাকিব আগে থেকেই ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত। এবার তাদের একটি অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন জার্সি নাম্বার ৭৫।

শুটিংয়ের সাজে তোলা একটি ছবি সাকিব নিজেই তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। তাকে এমন রূপে ভক্তরাও বেশ আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে। মাত্র এক ঘণ্টায় প্রায় আড়াই লাখ ভক্ত রিঅ্যাকশন জানিয়েছে তার পোস্টে। মন্তব্য করেছেন ২০ হাজারের বেশি মানুষ।

এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। তার দাবি, চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি।


একাত্তর/এসএ

সাকিব-মুস্তাফিজকে ছাড়াই চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচের জন্য দল দিয়েছে বিসিবি। ১৫ সদস্যের স্কোয়াডে ১৮ মাস যুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরেছেন আফিফ হোসেন, পারভেজ হোসেন ও তানভীর...
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া নয় বরং লঙ্কায় সাকিবকে দেখা গেলে নাকি পাথর ছুড়ে মারবেন ম্যাথিউসের ভাই। শুধু তাই নয় কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, এমনকি এলপিএলেও সাকিবকে চায় না তারা।
লঙ্কা প্রিমিয়ার লিগে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে গেলো সাকিব-লিটনের গল টাইটান্স। বি লাভ ক্যান্ডির কাছে ৩৪ রানে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে দলটির।প্রথমে ব্যাট করতে নেমে চান্দিমালের ৩৮ ও...
সাকিব আল হাসানই হলেন বাংলাদেশের বিশ্বকাপ ক্যাপ্টেন। নেতৃত্ব দেবেন এশিয়া কাপেও। তামিম ইকবালের ক্যাপ্টেন্সি ছাড়ার আটদিন পর অবশেষে নতুন ওডিআই ক্যাপ্টেন খুঁজে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর