রিজওয়ানের চোট নিয়ে ঝুঁকি নেবে না পাকিস্তান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

রোববার রাতে দুবাইয়ে চিরশত্রু ভারতের বিরুদ্ধে ম্যাচে জয়ের নায়ক হয়ে যেন বিশ্বকাপ টি-টোয়েন্টির স্মৃতি ফিরিয়ে আনলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। 

ঠিক দশ মাস আগেই হাসপাতাল থেকে ফিরেই পরের দিন বাইশ গজে ভারতের বিপক্ষে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন। 

আর এবার ম্যাচ জেতার পর মাঠ থেকে সরাসরি হাসপাতালে গেলেন উইকেটকিপার ব্যাটার। ফিল্ডিংয়ের সময় হাসনাইনের একটি বাউন্সার আটকাতে গিয়ে ডান পায়ে চোট পান রিজওয়ান। 

প্রাথমিক চিকিৎসার পর আবার উঠে দাঁড়ান। তবে দেখেই বোঝা যাচ্ছিল দৌড়তে সমস্যা হচ্ছে। সেই নিয়ে শুধু উইকেটকিপিংই করলেন না, একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেন পাক ওপেনার।

ম্যাচ শেষের পর মুখে ছিল একগাল হাসি। কিন্তু শেষপর্যন্ত চোটের আকার গুরুতর হওয়ায় তাঁকে মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সোমবার তাঁর এমআরআই করা হয়েছে। গুরুতর তেস কিছু মেলেনি। তবে সতকর্তা হিসাবে আরো একবার এমআরআই করাতে চাইছে পাকিস্তানের টিমের কর্তারা। 

পাকিস্তান দলের এক কর্তা জানান, ম্যাচের শেষে রিজওয়ানকে স্টেডিয়ামের কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ভর্তি করা হয়েছে। 

এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন রিজওয়ান। তিন ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন। পাক দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। তাই রিজওয়ানকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।


একাত্তর/এআর

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর