ব্রাজিল দলে ডাক পাননি জেসুস ও আলভেস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ পিএম

কাতার বিশ্বকাপ ফুটবল আসরে খেলতে যাবার আগে চলতি মাসে আরও দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। 

এই দুই ম্যাচেই পেন্টাজয়ীদের প্রতিপক্ষ আফ্রিকার দুই দেশ, ঘানা ও তিউনিসিয়ার। এই দুই ম্যাচের জন্য শনিবার (১০ সেপ্টেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। 

২৩ সেপ্টেম্বর ফ্রান্সের স্তাদ দো ফঁসেতে ঘানার বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা। আর ২৭ সেপ্টেম্বর পিএসজির হোম গ্রাউন্ড প্রিন্সেস পার্কে তিউনিসিয়ার বিপক্ষে লড়বে ব্রাজিল।

ব্রাজিলের দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের। প্রথমবার ডাক পেয়েছে ব্রেমার ও ইবানেস।

দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস ও ওয়েভারটন।

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, দানিলো, গ্লেইসন ব্রেমার, এডের মিলিটাও, ইবানেস, মার্কুইনহোস ও থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ, ক্যাসেমিরো, এভারটন রিবেইরো, ফাবিনহো, ফ্রেড ও লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: অ্যান্টনি, রবার্তো ফিরমিনো, ম্যাথিউজ কুনহা, নেইমার, পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগোও ভিনিসিউস জুনিয়র।

একাত্তর/এসজে

ফুটবল মাঠে নেইমারের কারিশমা নিয়ে তো কত কল্পকাহিনিই লেখা হয়েছে, কিন্তু এবার পর্দার পেছনের আসল ড্রামা ছড়িয়ে পড়লো সান্তোসের ক্লাবরুমে! লাতিন ফুটবলের ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসির নতুন...
স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের ম্যাচে মাঠে খেলার ছলে ঘটা এক মর্মান্তিক দুর্ঘটনায় টেনেরিফ ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের অকাল মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওউওনো। এই...
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের...
ফুটবল বিশ্বের সব বিস্ময় আর জাদুকরী ড্রিবলিংয়ের বরপুত্র রোনালদিনহো আবার পেশাদার ফুটবলে বল পায়ে দৌড়াতে মাঠে নামছেন! ৪৬ বছর বয়সে বুট জোড়া আবার পায়ে গলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নামার ঘোষণা দিয়ে পুরো...
পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত...
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী মহাসড়কে ঘন কুয়াশার কারণে সংঘটিত দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর