ককটেল ফুটিয়ে অরাজকতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং যে কোনো মূল্যে শিল্পবান্ধব ও বিনিয়োগের অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চক্রান্তকারীদের কোন ধরনের ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার উদ্বেগের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান নিয়ে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন জুগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের সব অপচেষ্টা ও নীল নকশা ভণ্ডুল করে দিয়েছে।

দেশের অর্থনীতির প্রাণশক্তি তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের পোশাক শিল্পাঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ যৌথভাবে অত্যন্ত সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন উসকানি থাকা সত্ত্বেও উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিয়েছেন। একই সঙ্গে মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

দেশের অপরাধ পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, একটি পত্রিকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, বিগত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে অপরাধের হার দৃশ্যমানভাবে কমেছে। অথচ আগের বছরগুলোর সঙ্গে আপেক্ষিক তুলনা না করে আংশিক ও অসম্পূর্ণ তথ্য পরিবেশন করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ককটেল ছোঁড়া বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, অপরাধীদের কাউকেই ছাড় দেয়া হবে না। সীমান্তের ওপার বা দেশের ভেতরে বসে যারা চক্রান্ত করছে, তাদের যাবতীয় তথ্যপ্রমাণ সরকারের হাতে রয়েছে এবং উপযুক্ত সময়ে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

একাত্তর/এআরএস
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার...
দেশের উৎপাদনশীল খাতের মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ ছয়টি প্রধান শিল্পাঞ্চলে কেবল শ্রমিকদের জন্য বিশেষায়িত ১০০...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়; বরং সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক...
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী মহাসড়কে ঘন কুয়াশার কারণে সংঘটিত দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই...
ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার...
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর