আবারও টি-টোয়েন্টির অলরাউন্ডার নাম্বার ওয়ান সাকিব

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম

পুনরায় আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। 

এর আগে, গত বছরের অক্টোবরে সর্বশেষ শীর্ষে উঠেছিলেন সাকিব। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) এই নতুন র‍্যাংকিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সদ্য সমাপ্ত এশিয়া কাপের আগে শীর্ষস্থানে ছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। এরপরের স্থানেই ছিলেন সাকিব। বর্তমানে ২৪৮ রেটিং নিয়ে আবারও এক নম্বরে অবস্থান করছেন সাকিব। আর এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করতে না পারায় পয়েন্ট হারিয়ে দুই নম্বরে নেমে যাওয়া নবির রেটিং পয়েন্ট এখন ২৪৬।

গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ বাদ পড়ায় এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে মাত্র এক উইকেট শিকার করেন টাইগার অধিনায়ক। 

আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে বোর্ডের কর্তা থাকছেন সৌরভই

উল্লেখ্য, ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে দীর্ঘদিন ধরেই এক নম্বরে অবস্থান করছেন সাকিব। সেখানে তার রেটিং ৩৭২ পয়েন্ট। এছাড়া টেস্টে ৩২৮ রেটিং নিয়ে সাকিবের অবস্থান চতুর্থ। এই ফরম্যাটে সাকিবের সামনে রয়েছেন রবিন্দ্র জাদেজা (৩৮৪), বেন স্টোকস (৩৬২) আর রবিচন্দ্রন অশ্বিন (৩৩৫)।


একাত্তর/জো

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ স্থান দখল করেছেন পাকিস্তানের তরুণ লেগ স্পিনার আবরার আহমেদ। ভারতের মাটিতে সদ্য...
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর