সাকিবের ক্রিকেটে ফেরা এখনো অনিশ্চিত!

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেন সাকিব আল হাসান। সবধরণের ক্রিকেটেই বোলিং করতে আর বাধা থাকছে না তার। দু’দুবার ফেইল করার পর তৃতীয়বার এসে ইংল্যান্ডে এই পরীক্ষা উতরেছেন টাইগার তারকা। আবার অলরাউন্ডার হিসেবে সব জায়গায় খেলার সুযোগ মিলছে সাকিবের। যদি আবারো বোলিং অ্যাকশনে সমস্যা দেখা দেয়, এক বছরের জন্য আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি। 

গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়? এমন বিতর্ক উসকে যারা ফায়দা তুলে নিতে চেয়েছেন। হামজা সেখানেই দিয়েছেন ফুলস্টপ। বলেছেন সাকিব মেগাস্টার।

চৌধুরী সাহেবের এমন মন্তব্যে সমালোচনার বরফ গলেছে। একই সঙ্গে সাকিব ভক্তদের জন্য মন ভালো করার মতো খবর। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান। ফলে সবধরণের ক্রিকেটেই বোলিং করতে আর বাধা থাকছে না তার। 

লম্বা ক্যারিয়ারের শেষ সময়টা কাটছে একেবারেই যাচ্ছে তাই। জাতীয় দলে ফিরতে চেয়েও পারেননি। নানা জটিলতার সঙ্গে যুক্ত হয় অবৈধ বোলিং অ্যাকশন। যে ২২ গজে খেলে সাকিব হয়েছেন সুপারস্টার। সেই ২২ গজে খেলতেই নিষেধাজ্ঞা। এমন বাধায় চুপসে যাবেন টাইগার তারকা তা কী করে হয়!

গেলো বছরের মাঝামাঝি সারের হয়ে খেলতে বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে সাকিবের। বোলিং অ্যাকশন ঠিক করতে পরীক্ষা দেন বার্মিংহ্যাম এবং চেন্নাইয়ে। কিন্তু দুই জায়গায়ই হন ব্যর্থ। এতে  নেমে আসে নিষেধাজ্ঞা। কাটা পড়েন বিশ্বের বহু আসরে। এমনকি জাতীয় দলেও কেবল ব্যাটার হিসেবে জায়গা মেলেনি সাকিবের। এমন অবস্থায় ত্রুটি কাটিয়ে উঠতে সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করেন সাকিব।

দীর্ঘসময় অ্যাকশন নিয়ে কাজ করার সুফল পেয়েছেন টাইগার তারকা। ইংল‍্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে মুক্তি পান অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে। তবে অ্যাকশনে বৈধতা পেলেও কবে নাগাদ তিনি দেশের ক্রিকেটে ফিরতে পারবেন সে ব্যাপারে ধোঁয়াশা কাটছে না। 

এআরএস
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর