ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৮ পিএম

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অপেক্ষা বিকেলেই ঘুচিয়েছে বাংলাদেশ। ভুটানকে রীতিমতো বিধ্বস্ত করে এ অর্জন বাংলার মেয়েদের। এদিকে সন্ধ্যাবেলায় নির্ধারণ হয়ে গেলো কে হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নেপাল।

প্রথমার্ধে ইনজুরি টাইমে গোল করে এগিয়ে যায় হিমালয় কন্যারা। পরে ওই গোল আর ভারতের শোধ করা হয়ে ওঠেনি।

১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। আর এর মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্ট।

আরও পড়ুন: ভুটানকে আট গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রসঙ্গত নেপাল এ নিয়ে পাঁচবার এই ‍টুর্নামেন্টের ফাইনাল খেলছে। আগের চারবারই তারা ভারতের কাছে হেরেছে।


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর