ধনঞ্জয়ার জোড়া আঘাত, বিদায় নিলেন তামিম ও মিঠুন

আপডেট : ২৩ মে ২০২১, ০৩:৩৩ পিএম

ঘরের মাঠে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ।

যদিও ব্যাটিংয়ের সূচনা ভালো হয়নি টাইগারদের। দলীয় সংগ্রহ ৫০ পার হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশের দুই টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও সাকিব আল হাসান। এরপর দলের রান ১০০ পার হওয়ার আগেই আউট হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৫ রান।

মুশফিকুর রহিম ব্যাট করছেন ৫৩ রানে। তার সঙ্গে মাহমুদুল্লাহর সংগ্রহ ১৭ রান।

রোববার দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে দলের ইনিংসের গোড়াপত্তন করতে নামে তামিম। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। দুশমন্থ চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে ফিরে যান লিটন। ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি কোনো রান করতে পারেননি।

লিটন ফেরার পর ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। দেখে শুনে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। গুনাথিলকার করা ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে নিশাঙ্কার হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। ফেরার আগে ৩৪ বলে ১৫ রান করেন সাকিব।

সাকিব আউট হওয়ার পর ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন তামিম। দলীয় ৯৯ রানে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন লঙ্কান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। ৭০ বলে ৫২ রান করেন তামিম।

তামিমের বিদায়ের পর ব্যাট করতে নামা মোহাম্মদ মিঠুনের ইনিংসটি শেষ হয় মাত্র এক বলেই। ধনঞ্জয়া ডি সিলভার করা ওভারের পরের বলেই তামিমের মতোই এলবিডব্লিউ হয়ে ফেরেন মিঠুন। 

এই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে রোববার সকালে শ্রীলঙ্কা দলের দুই খেলোয়াড়সহ তিন সদস্যের করোনা আক্রান্তের খবর এলে ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে জানা যায়, তিনজনের মধ্যে দুইজন নেগেটিভ এবং একজন করোনা পজিটিভ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ধানুশকা গুনাথিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সন্দাকান ও দুশমন্থ চামিরা।


একাত্তর/এসএ

আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনে আফগানদের লড়াইটা বেশ জমে উঠেছিল। রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের ধৈর্যশীল প্রতিরোধ ভেঙে দিয়ে ড্রেসিংরুমে প্রথম উল্লাসের বার্তা এনে দেন এবাদত...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর