তামিম, মুশফিকের পর ফিফটি করে বিদায় মাহমুদুল্লার

আপডেট : ২৩ মে ২০২১, ০৪:৩৯ পিএম

তামিম, মুশফিকের পর ফিফটি করে আউট হলেন মাহমুদুল্লাহ। ম্যাচের ৪৪ তম ওভারে দলীয় ২৩০ রানে ধনঞ্জয়য়ের ইয়োর্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
ব্যক্তিগত ৫৪ রানের ইনিংসে মাহমুদুল্লাহ তুলে নেন তার ওডিআই ক্যারিয়ারের ২৪ তম অর্ধশতক। আউট হবার আগে  ৫৪ রানের ইনিংসে ২টি বাউন্ডারি ও একটী ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি। 
এর আগে দলের টপ অর্ডারদের ব্যাটিং বিপর্যয়ের পর ক্রিজে থাকা মুশফিকের সঙ্গে দলের হাল ধরে ১০০ রানের জুটির গড়েন তারা। 

ঘরের মাঠে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ।

ব্যাটিংয়ের সূচনা ভালো হয়নি টাইগারদের। দলীয় সংগ্রহ ৫০ পার হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন বাংলাদেশের দুই টপঅর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও সাকিব আল হাসান। এরপর দলের রান ১০০ পার হওয়ার আগেই আউট ফিরে গেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন।

রোববার দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

পরে লিটন দাসকে সঙ্গে নিয়ে দলের ইনিংসের গোড়াপত্তন করতে নামে তামিম। তবে শুরুটা মোটেও ভালো হয়নি। দুশমন্থ চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে ফিরে যান লিটন। ধনঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি কোনো রান করতে পারেননি।

লিটন ফেরার পর ব্যাট করতে নামেন সাকিব আল হাসান। দেখেশুনে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। গুনাথিলকার করা ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে নিশাঙ্কার হাতে ধরা পড়ে বিদায় নেন তিনি। ফেরার আগে ৩৪ বলে ১৫ রান করেন সাকিব।

সাকিব আউট হওয়ার পর ব্যাট করতে নামেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন তামিম। দলীয় ৯৯ রানে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন লঙ্কান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। ৭০ বলে ৫২ রান করেন তামিম।

তামিমের বিদায়ের পর ব্যাট করতে নামা মোহাম্মদ মিঠুনের ইনিংসটি শেষ হয় মাত্র এক বলেই। ধনঞ্জয়া ডি সিলভার করা ওভারের পরের বলেই তামিমের মতোই এলবিডব্লিউ হয়ে ফেরেন মিঠুন। 

এই ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে রোববার সকালে শ্রীলঙ্কা দলের দুই খেলোয়াড়সহ তিন সদস্যের করোনা আক্রান্তের খবর এলে ম্যাচ নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে জানা যায়, তিনজনের মধ্যে দুইজন নেগেটিভ এবং একজন করোনা পজিটিভ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ধানুশকা গুনাথিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সন্দাকান ও দুশমন্থ চামিরা।


একাত্তর/এসএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর