টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:০১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের জন্য এলো দুঃসংবাদ। পিঠের চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন তারকা ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিসিসিআই-র এক কর্মকর্তা সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, 'বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না। ওর পিঠের অবস্থা জটিল। সুস্থ হতে ছয় মাস সময় লাগবে ওর।' 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে অনুশীলনে বুমরাহ পিঠে ব্যথা অনুভব করেন। কোনও ঝুঁকি না নিয়ে তাকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নেয়া হয়। 

এরপরও আশা করা হচ্ছিলো চোট থেকে সেরে উঠে দলে ফিরবেন তিনি। চিকিৎসকরা চেষ্টা করছিলেন তাকে সারিয়ে তোলার। কিন্তু সে সম্ভাবনা না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না তার। 

এর আগে পিঠের চোটের কারণে আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো টি-টোয়েন্টি খেললেও, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পিঠে ব্যথা অনুভব করেন তিনি। 

আরও পড়ুন: সাকিবের ব্যর্থতার দিন ফাইনালের আশা ভঙ্গ গায়ানার

চোটের জন্য বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চোটের কবলে দীপক হুদাও। এবার ভারত শিবির গুরুতর ধাক্কা খেলো বুমরাহর চোটে। জাদেজা, বুমরাহদের ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কেমন পারফর্ম করবে তা নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ম্যাচটি হবে মেরিলিবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।


একাত্তর/এসজে

জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর