সাকিবের ব্যর্থতার দিন ফাইনালের আশা ভঙ্গ গায়ানার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৮ পিএম

সাকিব আল হাসানের ব্যর্থতার দিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনাল খেলার আশা ভঙ্গ হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্সের। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৩৭ রানে হারে সাকিবের গায়ানা।

এ ম্যাচে বল হাতে ৩ ওভারে ৩০ রানে উইকেটশূন্য ও ব্যাট হাতে ৫ রান করেন সাকিব।

প্রথম কোয়ালিফাইয়ারেও বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ব্যাট-বল হাতে সুবিধা করতে পারেননি সাকিব। বল হাতে ৩ ওভারে ২২ রানে ১ উইকেট নেন সাকিব। আর ব্যাট হাতে ২ বল খেলে মাত্র ১ রান করেন।

আজ নিজেদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে গায়ানা। জ্যামাইকার দুই ওপেনার ব্রান্ডন কিং ৬ ও কিনার লুইসকে শূন্য হাতে ফিরিয়ে দেন গায়ানার পেসার রোমারিও শেফার্ড। তবে তিন নম্বরে ব্যাট হাতে ঝড় তুলেন শামারাহ ব্রুকস।

৫২ বলে অপরাজিত ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ব্রুকস। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২২৬ রানের পাহাড় গড়ে জ্যামাইকা। ব্রুকস ৭টি চার ও ৮টি ছক্কা মারেন। দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে এসে দলের জন্য কিছুই করতে পারেননি সাকিব।

২২৭ রানের টার্গেটে লড়াই করার চেষ্টা করে ব্যর্থ হয় গায়ানা। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান তুলে তারা। চার নম্বরে ব্যাট হাতে নেমে ৬ বল খেলে আউট হন সাকিব।

এবারের সিপিএলে গায়ানার হয়ে সপ্তম ম্যাচ থেকে খেলা শুরু করেন সাকিব। নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে গোল্ডন ডাক ও বল হাতে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন সাকিব।

আরও পড়ুন: ২০২৬ পর্যন্ত মেসিদের কোচ স্কালোনি

ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে পরের দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছিলেন সাকিব। একটিতে ৩৫ রান ও ৩ উইকেট এবং অন্যটিতে ৫৩ রান ও ১ উইকেট নিয়েছিলেন তিনি।


একাত্তর/আরএ

পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর