গভীর সঙ্কটে কিংবদন্তি ফুটবলার পেলের জীবন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোলন ক্যান্সারের সাথে লড়াই করা এ ফুটবল সুপার হিরোর শরীরে কেমোথেরাপি কাজ করছে না। বর্তমানে তাকে ‘প্যালিয়েটিভ কেয়ার’-এ রাখা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ এক প্রতিবেদনে জানিয়েছে, চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছেন না ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা এ ফুটবলার। 

এর আগে ইএসপিএন ব্রাজিল জানিয়েছিল, ৮২ বছর বয়সী সাবেক ফুটবলার হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। প্রত্যাশিত ফল মিলছে না কেমাতেও। 

অন্যদিকে বৃহস্পতিবার এ ব্রাজিল কিংবদন্তি ইন্সটাগ্রামে জানিয়েছিলেন, তিনি মূলত মাসিক নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে গেছেন। যদিও পরে পরিস্থিতি বদলে যায়। 

৮২ বছর বয়সী পেলে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসাবে বিবেচিত হন। তার মেডিকেল রিপোর্ট অনুসারে, গেলো মঙ্গলবার তার ক্যান্সারের চিকিত্সার পুনর্মূল্যায়ন করতে হাসপাতালে ভর্তি হন এবং পরে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়ে।

ফোলহা ডি এস পাওলো বলছে, এরইমধ্যে তার কেমোথেরাপি স্থগিত করা হয়েছে। এখন শুধুমাত্র ব্যথা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গের জন্য তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালাতে চান বাইডেন

উল্লেখ্য, প্যালিয়েটিভ কেয়ার হলো গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা। যখন রোগীর শরীরে কোনো চিকিৎসা কাজ করে না, তখনই তাকে প্যালিয়াটিভ কেয়ারে রাখা হয়। এই ব্যবস্থার মাধ্যমে উপসর্গ উপশম করা হয়।

চিকিৎসকরা বলছেন, প্যালিয়েটিভ কেয়ারে কোনো রোগীকে রাখার মানে এই নয় যে, তিনি কিছু দিনের মধ্যেই প্রয়াত হবেন। বরং রোগী দ্রুত সেরেও উঠতে পারেন। 


একাত্তর/আরবিএস  

বিশ্বকাপের মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেই নিজেদের রণকৌশল স্পষ্ট করে দিলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভ্রমরা এবং পোস্টার বয় নেইমার জুনিয়রের পায়ের ইনজুরি নিয়ে কোনো...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
ফুটবলের মহোৎসব বিশ্বকাপ গদগদ করতে ইতিমধ্যেই আমেরিকায় পা রাখতে শুরু করেছে বিশ্বসেরা দলগুলো। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের মিশন সফল করতে একদিন আগেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ডেরা গেড়েছে।
নেইমার জুনিয়রের জন্য এবারের বিশ্বকাপ কোনো নতুন শুরুর গল্প নয়, বরং এটি তাঁর ক্যারিয়ারের রাজকীয় মঞ্চ থেকে বিদায়ের শেষ রাগিণী। ক্যারিয়ারজুড়ে একদিকে যেমন ছিল অতিমানবীয় পায়ের জাদু, অন্যদিকে তেমনই ছিল...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর