এমবাপে ফুটবল বোঝে না: আর্জেন্টাইন গোলরক্ষক

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৭:২৩ পিএম

কাতার বিশ্বকাপের ফাইনালের আগে কিলিয়ান এমবাপের কটাক্ষের কড়া জবাব দিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 

শনিবার এমবাপের অতীতে করা একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে এ সমালোচনা করেন তিনি। খবর ব্রিটিশ সংবাদামাধ্যম মেট্রো'র।  

মার্টিনেজ বলেন, সে (এমবাপে) ফুটবল সম্পর্কে যথেষ্ট বোঝে না। সে কখনও দক্ষিণ আমেরিকায় খেলেনি। যখন আপনার এই অভিজ্ঞতা নেই, তখন এটা নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু তাতে কিছু আসে যায় না। আমরা একটি দুর্দান্ত দল। 

তিনি যোগ করেন, এমবাপেকে মাথায় রাখতে হবে, দক্ষিণ আমেরিকার দল ব্রাজিল পাঁচ বারের বিশ্ব চ্য়াম্পিয়ন। আর্জেন্টিনাও কিন্তু দু-বার বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন: ফাইনালে ইনজুরি শঙ্কা, কতোটা প্রস্তুত আর্জেন্টিনা-ফ্রান্স?

এর আগে গত মে মাসে ব্রাজিলিয়ান টিভি চ্যানেল টিএনটি স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপে বলেছিলেন, ইউরোপীয় দেশগুলো বিশ্বকাপের জন্য আরও ভালভাবে প্রস্তুত কারণ তারা একে অপরের বিরুদ্ধে "সব সময় উচ্চ-স্তরের ম্যাচ" খেলেছে। সেখানে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলই সে সুযোগ পায়নি। 

তবে মার্টিনেজ একাই নন, এমবাপের এমন মন্তব্যের পর অনেকেই তার সমালোচনা করেছিলেন। তাদের মধ্যে একজন ব্রাজিল কোচ তিতে। এই প্রসঙ্গ তিতে বলেছিলেন, ও (এমবাপে) হয়তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার নয়, নেশনস লিগ অথবা ইউরোপীয় দলগুলোর ফ্রেন্ডলি ম্যাচের কথা বোঝাতে চেয়েছে। 


একাত্তর/আরবিএস 

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর