আর্জেন্টিনাকে বিশ্বনেতাদের অভিনন্দন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৭:৪৯ পিএম

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। এদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

কাতার বিশ্বকাপ জয়ের জন্য তারা পৃথক পৃথক পাঠানো বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানান।

রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ গোলে ড্র থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারণে টাই ব্রেকারের প্রয়োজন হয়। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা লাভ করে লিওনেল মেসির আর্জেন্টিনা।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার টুইটারে লেখেন, গতকাল কঠিন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রত্যাশিতভাবেই বিশ্বকাপের শিরোপা জয় করায় আলবার্তো আপনাকে এবং আপনার আর্জেন্টিনার জনগণকে অভিনন্দন জানাচ্ছি।

আলবার্তোর শিরোপা জয় উদযাপনের একটি ভিডিওসহ ওই টুইটবার্তায় মেসিরও প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো টুইটারে তার অভিনন্দন বার্তায় বলেন, বিশ্বকাপে দারুণ লড়াই এবং উন্নতির জন্য ফ্রান্স দলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতি এবং বিশ্বব্যাপী সমর্থকদের রোমঞ্চিত করেছেন। শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে।

আরও পড়ুন: আমরা আবার ফিরবো: এমবাপে

এদিকে এক টুইট বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্বকাপ শিরোপা জয় করায় রোববার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন।

টুইট বার্তার মাধ্যমে টেলিফোনের বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ। সেই সঙ্গে অভিনন্দিত করায় পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর