বিশ্বকাপ ট্রফি দেশে আনার বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

বাংলাদেশি সমর্থকদের জন্য ফুটবল বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আনার জন্য আর্জেন্টিনার সরকারকে প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজশাহীর বাঘা উপজেলায় আনসার-ভিডিপির মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন শাহরিয়ার আলম। 

শাহরিয়ার আলম বলেন, আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি যেন বাংলাদেশে আনা হয়- এমন দাবি আমরা পেয়েছি। আর্জেন্টিনার খেলোয়াড়রা এখন খুবই ব্যস্ত। তাই খেলোয়াড়রা না পারলেও কোনো প্রতিনিধি দিয়ে ট্রফিটা বাংলাদেশে পাঠানোর প্রস্তাব দেব। শিগগিরই এ প্রস্তাব দেয়া হবে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপের যে উন্মাদনা, এখানে অনেক দলেরই সমর্থক আছে। এখন চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হচ্ছে, আর্জেন্টিনার সমর্থকই বেশি।

তিনি বলেন, আর্জেন্টিনার ফুটবলের প্রতি বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখে আর্জেন্টিনা অভিভূত হয়েছে। তারা বাংলাদেশে দূতাবাসও খোলার সিদ্ধান্ত নিয়েছে। হয়তো খুব শিগগিরই কাজ শুরু হবে। 

শাহরিয়ার আলম আরও বলেন, খেলা চলাকালে বাংলাদেশের উচ্ছ্বাস আর্জেন্টিনা সরকারের নজরে এসেছে এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে টুইট করে বার্তা পাঠিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পরশু আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন। তার প্রত্যুত্তরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি টুইট করেছেন। খুব শিগগিরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান, দুই দেশের সম্পর্ক গভীর করতে চান।


একাত্তর/এআর

ফুটবল বিশ্বকাপে জয়-পরাজয়ের আগাম পূর্বাভাস দেওয়ার জন্য এক সময় জার্মানির সেই বিখ্যাত আট পাওয়ালা জলজ জ্যোতিষী ‘পল অক্টোপাস’-এর ওপর চোখ বুজে ভরসা করত ফুটবল বিশ্ব। কিন্তু যুগ বদলেছে, এসেছে কৃত্রিম...
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর