পেলের জন্য শ্রদ্ধার বন্যা ঢেলে সারা বিশ্বের ফুটবল ভক্ত এবং ব্যক্তিত্বরা আজ একত্রিত হয়েছেন। পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিওর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিটি বিভিন্ন রঙে আলোকিত করা হয়েছে।
একটি বিবৃতিতে পেলের পরিবার বলেছে, " সবার অনুপ্রেরণা এবং ভালোবাসা পেলের শেষযাত্রাকে স্মরণীয় করে রাখবে"
ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রাজিল এবং পেলের পরিবারের সকলের প্রতি তার সমবেদনা ভাগ করে নিয়ে বলেছেন, তিনি লাখো মানুষের অনুপ্রেরণা।
হ্যারি কেন বলেছিলেন, পেলে একজন "সত্যিকারের অনুপ্রেরণা"।
ইংলিশ ফুটবল কিংবদন্তি স্যার জিওফ হার্স্ট বলেছেন "পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়", এবং তিনি তার সাথে মাঠে থাকতে পেরে গর্বিত।
ফুটবলের এই কিংবদন্তির শোকে বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে যোগ দিয়েছে উয়েফা। গভর্নিং বডি বলেছে "পেলে প্রথম বিশ্ব সুপারস্টার"
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন পেলেকে "শাশ্বত" বলে বর্ণনা করেছে ।
ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে বলেছেন পেলের অভআব কখনোই পূরণ হবার নয়।
প্রিমিয়ার লীগ পেলের অসাধারণ ক্যারিয়ারের প্রশংসা করে তাকে "অসাধারণ প্রতিভাধর ফুটবলার" বলে অভিহিত করেছে।
ওয়েলসের ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে যে, পেলে তাদের হৃদয় ভেঙে দিয়েছিল যখন তিনি ১৯৫৮ সালে দলের বিশ্বকাপ জয়ের আশাকে ভেঙে দিয়েছিলেন এবং আজ আবার তাদের হৃদয় ভেঙে গেছে।
ব্রাজিলের ফুটবলার নেইমার বলেছেন, ফুটবলকে শিল্প ও বিনোদনে রূপান্তরিত করেছেন পেলে।
একাত্তর/এআর
