পেলে চেয়েছিলেন মেসির হাতেই উঠুক বিশ্বকাপ

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:৫৬ এএম

কাতার বিশ্বকাপ থেকে দুই আলাদা পথে মিশন শেষে করেছে লাতিনের দুই পাওয়ার হাউস ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল বিদায় নিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে, আর ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে মেসির আর্জেন্টিনা দল। 

কাতার বিশ্বকাপ চলার সময়ই খবর আসে ব্রাজিলের কিংবদন্তী ও তিনবার বিশ্বজয়ী ফরোয়ার্ড পেলে শয্যা নিয়েছেন হাসপাতালে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে তিনি প্যালিয়েটিভ কেয়ারে চলে যান। শুরু হয় শান্তিতে চলে যাবার সব আয়োজন। 

বিশ্বকাপের ফাইনাল হয় ১৮ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর রাতে ফুটবল বিশ্ব থমকে যায়, তাদের সম্রাট পেলে প্রয়াত হয়েছেন। ফুটবল সম্রাটের মেয়ে কেলি নাসিমেন্টো ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, তাঁর বিখ্যাত বাবা মৃত্যুর আগে চেয়েছিলেন আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হোক।

বাবার মৃত্যুর প্রায় দুই মাস পর তিনি লিখেছেন, নক আউটে ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে হার মানে, তখন বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবার জন্য ব্রাজিল বিশ্বকাপ জিতুক, এটাই চেয়েছিলেন ব্রাজিলের সবাই। 

ব্রাজিলের স্বপ্নভঙ্গের পর হাসপাতাল ঘরে শুয়ে থাকা বাবার কাছে সবার জিজ্ঞাসা ছিল একটাই, এবার কে জিতবে, আর্জেন্টিনা নিশ্চয়ই নয়। বাবা তখন বলেন, অবশ্যই আর্জেন্টিনা। বিশ্বকাপ এবার দক্ষিণ আমেরিকায় থেকে যাওয়াই উচিত। মেসিরই এই বিশ্বকাপ প্রাপ্য।

আরও পড়ুন: ব্রাজিল দলে নেই নেইমার, নতুন মুখের ছড়াছড়ি

পেলের ইচ্ছার কথা কেলি নাসিমেন্টো জানিয়েছিলেন মেসির স্ত্রী আন্তোনেলাকে। ২০২২ সালের ফাইনাল ম্যাচ দেখা সম্ভব হয়নি পেলের পক্ষে। তাঁর শারীরিক অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছিলো। কিন্তু আর্জেন্টিনার জয় আর মেসির হাতে বিশ্বকাপের খবর দেয়া হয় পেলেকে। 

কেলি জানান, বিশ্বকাপ আর্জেন্টিনায় যাওয়ায় খুব খুশি হন পেলে। পরে অবশ্য পেলে টুইটারে আর্জেন্টিনাকে অভিনন্দন জানান। লিখেছিলেন, ‘দিয়েগো নিশ্চয় এখন হাসছে’। তিনি অবশ্যই আর্জেন্টিনার প্রায়াত ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার কথাই বলেছিলেন।  


একাত্তর/এসি

ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর