ক্যানসারে আক্রান্ত সাবেক টেনিস তারকা নাভ্রাতিলোভা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম

দুই ধরনের ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস প্লেয়ার বলে পরিচিত নাভ্রাতিলোভা। তার গলা ও স্তনের ক্যানসার হয়েছে।

মার্টিনা নাভ্রাতিলোভা জানিয়েছেন, তিনি সর্বশক্তি দিয়ে দিয়ে লড়াই করবেন। টেনিসের কোর্টে একের পর এক নাছোড় ও অবিস্মরণীয় লড়াই উপহার দিয়েছেন মার্টিনা। এবার তার লড়াই এই ভয়ংকর রোগের বিরুদ্ধে।

একটি বিবৃতিতে মার্টিনা জানিয়েছেন, তার আরোগ্যসম্ভাবনা ভালো। এই মাস থেকেই তিনি চিকিৎসা শুরু করবেন।

৬৬ বছর বয়সি টেনিস প্লেয়ার বলেছেন, একসঙ্গে দুইটি ক্যানসার রীতিমত গুরুতর বিষয়, কিন্তু তা ঠিক হওয়া সম্ভব। তিনি সেই আশাই করছেন।

মার্টিনা বলেছেন, ‘কখনো কখনো হতাশা আসে। কিন্তু আমি সর্বশক্তি দিয়ে লড়াই করবো।’

গত নভেম্বরে তার ক্যানসারর ধরা পড়ে। ডাব্লিউটিএ প্রতিয়োগিতায় স্বাস্থ্য পরীক্ষা করার সময় গলার কাছে ফোলা অংশ নজরে পড়ে। সেই ফোলা ঠিক হচ্ছিল না। তখন পরীক্ষা করে দেখা যায়, মার্টিনার দুইটি ক্যানসার হয়েছে।

২০১০ সালে মার্টিনার স্তন ক্যানসার হয়েছিল। চিকিৎসার পর তাকে ক্যানসার-মুক্ত ঘোষণা করা হয়।

১৯৯৪ সালে অবসর নিলেও মার্টিনা ২০০০ পর্যন্ত ডবলস খেলতে থাকেন। মাঝে মধ্যে সিঙ্গলসও খেলেছেন। তিনি মোট ৫৯টা গ্র্যান্ড স্ল্যাম পেয়েছেন। এর মধ্যে ৩১টি মেয়েদের ডবলস ও ১০টি মিক্সড ডবলস।

আরও পড়ুন: ১৪ তলা ভবনের নবম তলায় সমাহিত হবেন পেলে

সম্প্রতি তিনি টিভিতে বিশ্লেষক হিসাবে ছিলেন। তবে এখন অস্ট্রেলিয়ান ওপেনে তিনি আগাগোড়া বিশ্লেষক হিসাবে থাকতে পারবেন না। তবে মাঝেমধ্যে তার মতামত দিতে পারেন।


একাত্তর/আরএ

রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর