ফ্রান্সের সঙ্গে দেশমের চুক্তি মেয়াদ বাড়লো

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:০১ পিএম

ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দিদিয়ের দেশম তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।    

শনিবার (৭ জানুয়ারি) এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রেট এই ঘোষণা দিয়ে বলেন, 'ফরাসি জাতীয় দলের কোচ হিসাবে দেশমের সাথে চুক্তি বাড়াতে পেরে আমি খুশি'। 

দেশম আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইউরো বাছাইপর্বের লড়াইয়ের জন্য মার্চে ডাবলিনে তার দল নিয়ে নতুন মেয়াদে কাজ শুরু করবেন। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত। ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে হেরে তার মেয়াদ শেষ হয়। 

দেশমের অধীনেই ২০১৮ সালে ফ্রান্স বিশ্বকাপ জয় করে। ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছেছিল তার নেতৃত্বে।

আরও পড়ুন: বিশ্বকাপজয়ী এনজোর চেলসিতে যাওয়া হচ্ছে না!

বর্তমানে ফ্রান্স ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে। এক নম্বর ব্রাজিল এবং দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পরেই তাদের অবস্থান। 

এফএফএফ জানিয়েছে, দেশমের সহকারী কোচ গাই স্টেফান, গোলরক্ষক কোচ ফ্রাঙ্ক রাভিও এবং শারীরিক প্রশিক্ষক সিরিল ময়েনও জাতীয় দলের সাথে তাদের কাজ চালিয়ে যাবেন।


একাত্তর/আরআই/এসজে


ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর