২২ জানুয়ারি সৌদিতে অভিষেক হচ্ছে রোনাল্ডোর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৪:১৭ পিএম

২২ জানুয়ারি সৌদি আরবে অভিষেক হতে যাচ্ছে পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। নতুন ক্লাব আল নাসেরের সাথে তার ট্রান্সফার চুক্তির সব বিষয় সম্পন্ন হওয়ার পর ক্লাব সূত্রে এ তথ্য জানা গেছে।

আল নাসেরের সমর্থকদের সামনে এ সপ্তাহেই রোনাল্ডোকে পরিচয় করিয়ে দেয়া হয়। রোনাল্ডোকে দলে নিতে আল নাসের ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকরের সাথে চুক্তি বাতিল করেছে। সৌদি লিগের আইনানুযায়ী এক ক্লাবে সর্বোচ্চ আটজন বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশনের অনুমতি আছে।

আগামী ২২ জানুয়ারি ঘরের মাঠে এত্তিফাকের বিপক্ষে রোনাল্ডোর খেলার সম্ভাবনা রয়েছে। নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের এক সমর্থকের মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দুই ম্যাচ নিষিদ্ধ থাকার পর প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছেন সিআর সেভেন।

ক্লাব সূত্র জানিয়েছে ভিনসেন্ট আবুবকরের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চুক্তি বাতিল করা হয়েছে। একইসাথে তাকে সব ধরনের আর্থিক ক্ষতিপূরণও দিয়ে দেয়া হয়েছে।

আল তায়েরের বিপক্ষে শুক্রবার আল নাসেরের ম্যাচের আগেই রোনাল্ডোর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সে কারণে আগামী ১৪ জানুয়ারি আল শাহাবের সাথে ম্যাচের মাধ্যমে দুই ম্যাচ নিষেধাজ্ঞা শেষ করে রোনাল্ডো মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদকে রুখে দিলো ভিয়ারিয়াল

৩০ বছর বয়সী আবুবকর আবারো ইউনাইটেডে ফিরে যাবেন কিনা সে বিষয়ে আল নাসেরের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

৩৭ বছর বয়সী রোনাল্ডো প্রায় প্রায় ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল নাসেরে যোগ দিয়েছেন বলে জানা গেছে।


একাত্তর/আরএ

রিয়াল মাদ্রিদের ভালডেবেবাসের ট্রেনিং গ্রাউন্ডে একাই অনুশীলন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে নির্দিষ্ট কোনো ক্লাবে খেলছেন না এ তারকা ফুটবলার। বুধবার ইএসপিএন...
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মধ্যপ্রাচ্যে চলমান আমেরিকা-ইসরাইল ও ইরান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজ ভাড়া (ফ্রেইট চার্জ) উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আমদানি-নির্ভর বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর