একই দিনে কোপা দেল রে'র লড়াইয়ে মাঠে নামছে বার্সা-রিয়াল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পিএম

কোপা দেল রে'র শেষ লড়াইয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। 

বছরটা ভালোভাবে শুরু করতে পারেনি কার্লো আনচেলত্তির দল। গত ১৬ জানুয়ারি বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-১ গোলে হেরেছে তারা। তবে বার্সায় কোচ হিসাবে প্রথম ট্রফি জয়ের পর বেশ ভালো মেজাজেই থাকবে বার্সার কোচ জাভি হার্নান্দেজ। 

নিজের প্রথম ট্রফি, তাও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। এর থেকে ভালোভাবে বছর শুরু করা যায় না বললেই চলে। ফলে এডি সিউটা এফসির বিপক্ষে তার দল নামবে ফুরফুরা মেজাজ নিয়ে। 

তবে এদিন তাদের আক্রমণভাগের ফুটবলার মেম্ফিস ডিপেকে দেখা যাবে না, কারণ সদ্যই তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন।

বার্সেলোনা শেষ ২০১৯ সালে কোপা দেল রে জয় করেছিলো। এখন পর্যন্ত সর্বোচ্চ ৩১ বার এই শিরোপা জয় করেছে কাতালানরা। 

তবে বিশ্বকাপের বিরতি থেকে ফিরে এখনও নিজেদের হারিয়ে খুঁজছে রিয়াল মাদ্রিদ। দলে রয়েছে বেশ কিছু ইনজুরি সমস্যা। ডিফেন্সে আলবা, লুকাজ ভাস্কেজ, কার্ভাহাল। মাঝমাঠে শুয়ামিনি, মদ্রিচসহ বেশ কিছু ফুটবলার থাকবেন দলের বাইরে। 

আরও পড়ুন: মেসি-রোনালদোর শেষ দেখা আজ!

এমন দিনে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে আনচেলত্তির দলের জন্য। ২০১৪ সালের পর কোপা দেলরে ট্রফি জয় করতে পারেনি রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত ১৯ বার এই শিরোপা জয় করেছে তারা।      

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় বার্সেলোনা মাঠে নামবে এডি সিউটার বিপক্ষে। রাতের অপর ম্যাচে দুইটা থেকে শুরু হবে রিয়াল মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের ম্যাচটি।


একাত্তর/আরআই/এসজে
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইস্তাম্বুলের আলী সামি ইয়েন স্টেডিয়ামের অগ্নিগর্ভ পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর