রোনালদোর সমালোচকদের জবাব দিলেন কোহলি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৩:০৫ পিএম

বিশ্বজুড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত সংখ্যাতো আর কম নয়। সেই তালিকায় রয়েছেন বিভিন্ন খেলার বিশ্বসেরারাও। ভিরাট কোহলি সেই তালিকার একজন। ফলে সময়মত নিজের প্রিয় ফুটবলারের সমালোচকদের ধুয়ে দিলেন তিনি।

রোনালদো ইউরোপের পাট চুকিয়ে শুরু করলেন মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়, শুরুটাও করলেন দারুণ এক ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে। যেখানে ছিলও এমবাপে, নেইমার, রামোসরা। তবে সবথেকে বড় ব্যাপার ম্যাচে তার বিপরীতে লড়াই তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে নিজের আরব অভিষেক রাঙ্গিয়ে রাখলেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে দলকে সমতায় ফেরান সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার।  

ম্যাচে তার দল রিয়াদ অল–স্টার ৪-৫ গোলের ব্যবধানে হেরেছে মেসির দল প্যারিস সেইন্ট জার্মেই এর কাছে। রোনালদো, মেসি উভয়ই ম্যাচের ৬২ মিনিটে মাঠ ছাড়েন।  

দুর্দান্ত পারফর্ম্যান্স করে দলকে জেতাতে না পারলেও, সকলকে মুগ্ধ করে ম্যাচ সেরার পুরস্কারটি নিজের করে নেন এই পর্তুগিজ সুপারস্টার।

বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়ের পর কোহলি বলেছিলেন, 'সারা বিশ্বের ক্রীড়া অনুরাগীদের জন্য আপনি যা করেছেন, তা কোনো শিরোপা কেড়ে নিতে পারে না।' সেই পোষ্টে তার প্রশংসায় আরও কিছু কথা বলেন ভিরাট।  

রোনালদোর এমন দুর্দান্ত অভিষেকের দিনে মুগ্ধ হয়েছেন তার ভক্তরাও, সেখানে রয়েছে ভিরাট কোহলিও। ফলে ম্যাচ শেষে রোনালদোর ম্যাচ সেরার পুরস্কার হাতে নেওয়া ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে। সেখানে তিনি সমালোচকদের জবাব দিতেও ভোলেননি।  

কোহলি লিখেছিলেন, 'ফুটবল বিশেষজ্ঞরা দৃষ্টি আকর্ষণের আশায় প্রতি সপ্তাহে বসে বসে তার সমালোচনা করেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে পারফরম্যান্সের পর তারা এখন বেশ চুপচাপ। অথচ বলা হচ্ছিল, সে নাকি ফুরিয়ে গেছে।’

রোনালদোর দুর্দান্ত শুরু করেছেন, এদিকে তার ভক্ত কোহলি রয়েছেন দুর্দান্ত ছন্দে, বছরের শুরুতেই পেয়েছেন টানা দুই সেঞ্চুরির দেখা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তার শতকের সংখ্যা এখন ৭৩টি। 

এখন তার উপরে অবস্থান করছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। যার শতকের সংখ্যা ১০০টি।    



একাত্তর/আরআই/এসজে 

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর