অ্যাটলেটিকোকে হারিয়ে সেমিতে রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৬:৩০ পিএম

করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের অতিরিক্ত সময়ের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নব্যুতে অনুষ্ঠিত ডার্বি ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর পর ডিফেন্ডার স্টেফান স্যাভিচ লাল কার্ড দেখে বিদায় নেয়ার পর দিয়াগো সিমিওনের দলের মধ্যে উত্তেজনার পারদ অনেক বেড়ে যায়।  

ম্যাচের ১৯ মিনিটেই গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আলভারো মোরাতা। কিন্তু ৭৯ মিনিটে লুকা মড্রিচের যোগন থেকে বল নিয়ে তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে রদ্রিগোর রোমঞ্চকর  গোলে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি।

ম্যাচের ৯৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ের স্যাভিচ। সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিক রিয়াল। ম্যাচের ১০৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে লক্ষ্যভেদের মাধ্যমে রিয়ালকে এগিয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে (১২০+১মি.) দানি ক্যাভেলোসের যোগান থেকে গোল করে রিয়ালের জয়ের ব্যবধান আরো বাড়িয়ে দেন ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এতেই ২০১৯ সালের পর প্রথমবার  টুর্নামেন্টের শেষ চারে পৌঁছায় লস ব্লাঙ্কোসরা।

খেলা শেষে বেনজেমা বলেন,‘ আজ আমরা কঠিন একটি ম্যাচেন মুখোমুখি হয়েছি। কিন্তু খেলোয়াড়দের  দৃঢ় মানষিকতার কারণে আমরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পেরেছি। তবে এরকম দুর্ভোগ পোহানো ভালো নয়, আমাদেরকে আরো আগেই গোল করতে হবে।’

আরও পড়ুন: ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলায় একজন নিহত

রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন,‘ ভিনিসিয়াস সত্যিকারার্থেই ম্যাচটি খেলার জন্য মরিয়া ছিল  এবং সে বেশ ভালো ম্যাচ খেলেছে। আমার মনে হয় তার গোলটি ছিল কঠোর পরিশ্রমের পুরস্কার। তবে তাকে নিয়ে (বর্ণবাদী) যা ঘটেছে তা খুবই দু:খজনক। ’

এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের আরেক কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাও ৩-১ গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। আগের দিন নিজ নিজ ম্যাচে জয় নিয়ে সেমিতে পৌঁছেছে রেকর্ড ৩১বারের শিরোপা জয়ী বার্সেলোনা এবং ওসাসুনা।   


একাত্তর/আরবিএস  

মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর