ফ্রান্সকে হারিয়ে হ্যান্ডবলে ডেনমার্কের হ্যাট্রিক শিরোপা জয়

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৪:২৪ পিএম

ফ্রান্সকে হারিয়ে বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে রেকর্ড তৃতীয় শিরোপা জয় করেছে ডেনমার্ক।

সোমবার (৩০ জানুয়ারি) স্টকহোমের টেলে২ এরেনাতে অনুষ্ঠিত ফাইনালে ডেনমার্ক ৩৪-২৯ গোলে ফ্রান্সকে পরাজিত করে হ্যাট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।

প্রথমার্ধে ডেনমার্ক ১৬-১৫ গোলে এগিয়ে ছিল।

দুই বছর অন্তর অনুষ্ঠিত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ড্যানিশরা সবসময়ই প্রাধান্য দেখিয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম ছিলোনা। এনিয়ে বিশ্ব আসরের সপ্তম শিরোপা জয় করলো ডেনমার্ক।

ফাইনালে সর্বাধিক ১০ গোল করেছেন ডেনমার্কের রামসা লগে শিমিডিট। এছাড়া সতীর্থ সাইমন পিটলিক করেছেন ৯ গোল। এ পর্যন্ত ২৮ ম্যাচে অপরাজিত রয়েছে ডেনমার্ক।

আরও পড়ুন: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো মাশরাফির সিলেট

এদিকে স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক সুইডেনকে  ৩৯-৩৬ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে স্পেন।


একাত্তর/আরএ

রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর