সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। আর প্রথম আসরেই শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের সামনে শেষ বাধা ছিলো নেপাল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শুরু হয় নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের শিরোপার লড়াই।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৩ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন শাহিদা আক্তার রিপা। রিপার গোলের দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ৪৫তম মিনিটে গোলটি করেন তিনি। 

গত সেপ্টেম্বরে মেয়েদের সিনিয়র সাফে এই নেপালকে হারিয়েই ইতিহাস রচনা করেছিল বাংলাদেশ। যার সাক্ষী ছিলেন শামসুন্নাহার জুনিয়র। এবার তার নেতৃত্বে হিমালয় জয় করার চ্যালেঞ্জ।

ম্যাচের ৮৭ মিনিটে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে শিরোপা নিশ্চিত করেন বদলি হিসেবে নামা উন্নতি খাতুন। রিপার পাসে বল নেপালের জালে জড়ান তিনি।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ছোটন বলেন, ফাইনালে অন্য রকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা নেপালকে হারিয়েছি ঠিকই, তবে ভুলে গেলে চলবে না, তারাই কিন্তু শক্তিশালী ভারতকে বিদায় করেছে। তার পরও আমার কাছে মনে হয়, ফাইনালে আমাদের মেয়েরাই এগিয়ে। শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা।


একাত্তর/জো 

বল দখলের পাশাপাশি মাঝমাঠ নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করে দু’দলই। গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি তারা।
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুক্রবার ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখিয়ে গোল উৎসব করে মেয়েরা।
টানা দ্বিতীয়বারের মতো, সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে দেশে ফিরেই, প্রাণঢালা সংবর্ধনা পেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর...
একদিকে সাফ অনূর্ধ্ব-২০ জয়ের হাতছানি, অন্যদিকে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ; বাংলাদেশের সামনে আজ এতো কিছুর মধ্যে পড়ে গিয়েছিল স্বাগতিক নেপাল। অবশেষে বাংলার যুবাদের সেই জয়ের ক্ষুধার সামনে গো হারা হারলো...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর