১০ গোলের ম্যাচে বসুন্ধরার শিরোপার রেকর্ড

আপডেট : ২৬ মে ২০২৩, ০৯:৫০ পিএম

প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৬-৪ গোলে হারিয়ে টানা চার শিরোপা জয়ের রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের প্রিমিয়ার ফুটবল লিগে এ অনন্য রেকর্ড অনেকটা অনুমিতই ছিল।

পূর্বানুমান অনুযায়ী শেখ রাসেলকে হারিয়ে দেশের ফুটবলে চূড়ায় ওঠে গেলো বসুন্ধরা। এ ম্যাচ জয়ের পর ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া বসুন্ধরার কিংসের তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত।

প্রিমিয়ার ফুটবল লিগে ১৯৮৩-৮৫ সময়কালে ঢাকা আবাহনী আবার ১৯৮৬-৮৮ ঢাকা মোহামেডান হ্যাটট্রিক শিরোপা জিতেছে। ২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর প্রথম তিনবার চ্যাম্পিয়ন আবাহনী। তবে কোনো দলই পারেনি টানা চারটি লিগ জিততে। 

ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কিংস। ৬ মিনিটে দরিয়েলতনের গোলে বসুন্ধরা কিংস লিড নেয়। 

২৬ মিনিটে সুজন বিশ্বাস শেখ রাসেলকে সমতায় ফেরান। ৩৮ মিনিটে দীপক রায়ের গোলে এগিয়ে যায় কিংস। 

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফেরান কিংসের অধিনায়ক রবসন রবিনহো। দুই মিনিট পরেই মোরসালিনের গোলে স্বস্তি ফেরে কিংস শিবিরে। 

৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস। 

দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস আরও তিন গোল করলে শেখ রাসেল আর ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচের ৫০ এবং ৬৫ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন দোরিয়েলতন। 

৬৯ মিনিটে কেনেথ ইকেচুকুর গোল ব্যবধান কমায় রাসেল। 

৭৬ মিনিটে নিজের চতুর্থ এবং দলের হয়ে ছয় নম্বর গোলটি করেন দোরিয়েলতন। 

ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কেনেথ ইকেচুকু। ৬-৪ গোলে জিতে উৎসবে মাতে বসুন্ধরা কিংস।


একাত্তর/জো

ইতালিয়ান ফুটবলের রোমাঞ্চকর পরিবেশের আড়ালে আবার মাথাচাড়া দিয়ে উঠল সেই পুরনো কুৎসিত রাজনীতি! রোমার কট্টর সমর্থক হিসেবে পরিচিত ‘কুরভা সুদ’ গ্যালারির ১৬ জন ভক্তকে একযোগে ইতালির সব স্টেডিয়ামে নিষিদ্ধ...
ষষ্ঠবারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫’র পর রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে ভারতের কাছ থেকে এ জয় তুলে নেয় তারা।
দারুণ সময় পার করছে দেশের ফুটবল। একটা শক্ত ভিত খুঁজে পেয়েছে দীর্ঘদিন পর। ইন্টারন্যাশনাল সার্কিটে জাতীয় ফুটবল দল আর ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংস শক্তিশালী দলগুলোর সাথে খেলছে দাপুটে ফুটবল।
এএফসি কাপে দুইবার পিছিয়ে পড়েও ভারতের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে রুখে দিয়েছে বসুন্ধরা কিংস। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ৪ গোলের রোমাঞ্চকর ম্যাচ শেষ হয়েছে ২-২ এ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
মধ্যপ্রাচ্যে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবার চরম সংকটময় মোড় নিয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে রক্ষণাত্মক অবস্থানে থাকা সৌদি আরব এখন...
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আকস্মিক ও ঝটিকা অভিযানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবেল মানদেবে প্রণালী তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। এর মধ্য দিয়ে ইয়েমেনের পাহাড়ি অঞ্চলের একসময়ের ছিন্নমূল এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর