জয়ের পর যা বললেন অজি অধিনায়ক

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৯ এএম

ষষ্ঠবারের মতো শিরোপার স্বাদ নিলো অস্ট্রেলিয়া। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫’র পর রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লাখ ৩০ হাজার দর্শকের সামনে ভারতের কাছ থেকে এ জয় তুলে নেয় তারা।

রোববারের ম্যাচে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমি মনে করি আমরা শেষের জন্য আমাদের সেরাটা রেখে দিয়েছিলাম। আমরা পুরো টুর্নামেন্টে প্রথমে ব্যাটিং করেছি। তবে লক্ষ্যে তাড়া করতে নামার জন্য আজকের রাতটা দারুণ ছিলো। আমরা যতোটা ভেবেছিলাম, পিচ ততটা স্পিন সহায়ক ছিলো না। ছেলেরা ছিলো দুর্দান্ত। সবাই তারা মাঠে নিজেদের উজাড় করে দিয়েছে।’

তিনি বলেন, দলে আমি তাদের একজন, যারা স্নায়ু চাপে ভুগছিলাম। কিন্তু হেড এবং মারনাশ খেলাটাকে এগিয়ে নিয়েছে। যখন সে (হেড) হাত ভেঙে ফেলেছিল নির্বাচকেরা তখনো ওপর ভরসা করেছিল। এটা ঝুঁকিপূর্ণ ছিল। তবে শেষ পর্যন্ত কাজে দিয়েছে। তার ব্যাটিং দেখা দারুণ ব্যাপার।

দর্শকদের চুপ করানো নিয়ে কামিন্স বলেন, ‘এটি দারুণ ছিল। বোলিং ইনিংসের সময় বেশ কয়েকবার পুরো গ্যালারি নীরব হতে দেখে আমি খুব খুশি ছিলাম। কয়েকবার তারা অনেক চিৎকার করেছে এবং এটিই সত্যিই অনেক বেশি ছিল।’

সঙ্গে ভারতীয় দর্শকদের প্রশংসা করতেও ভুল করেননি অজি দলপতি। বলেন, দর্শকরা দুর্দান্ত। ভারতে ক্রিকেটের জন্য থাকা এই প্যাশনের তুলনা নেই। পেছন ফিরে তাকালে এটি দারুণ মুহূর্ত। ফল যা-ই হোক না কেন, এমন একটি দিন আমরা ভুলব না।

বছরটা দুর্দান্ত কাটছে অস্ট্রেলিয়ার জন্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মাটিতে শিরোপা ধরে রাখা। তবে সবকিছুর চূড়ায় কামিন্স রাখছেন বিশ্বকাপ শিরোপাকেই। তিনি বলেন, চারপাশে তাকিয়ে ভাবছিলাম, আজ রাতে যা-ই ঘটুক না কেন মুহূর্তটি বিশেষ। বিশ্বকাপ জেতার পণ করেই এগিয়েছিলাম। এই বছরটি দীর্ঘসময় ধরে মনে থাকবে। শীতকালে অনেক সাফল্য পেয়েছি আমরা এবং এটা (বিশ্বকাপ) সবকিছুর ঊর্ধ্বে।

টানা দুই হার দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপরের গল্পটা রীতিমতো অবিশ্বাস্য। টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপের শিরোপাটাই নিজেদের ঘরে নিয়ে গেল অজি ক্রিকেটাররা।

ফাইনালের এই ম্যাচে টস জিতে বোলিং নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতে ব্যাট করতে নেমে ভারতের ইনিংস থামে মাত্র ২৪০ রানেই। জবাবে ৪২ বল বাকি থাকতেই ছয় উইকেট হাতে নিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

একাত্তর/আরএ
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে।
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর