মোহনবাগানকে রুখে দিলো বসুন্ধরা কিংস

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১১:৪৯ এএম

এএফসি কাপে দুইবার পিছিয়ে পড়েও ভারতের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে রুখে দিয়েছে বসুন্ধরা কিংস। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ৪ গোলের রোমাঞ্চকর ম্যাচ শেষ হয়েছে ২-২ এ।

এই ম্যাচ খেলতে ভারত যেতে অনেক প্রতিবন্ধকতা পোহাতে হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। ভ্রমণ ক্লান্তিকে সঙ্গী করে খেলতে নেমে ২৯ মিনিটে পিছিয়ে যায় কিংস। অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৪ মিনিট পরই গোল করে কিংসকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ।

৫৪ মিনিটে দ্বিতীয়বার লিড নেয় মোহনবাগান। তবে ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারো কিংসকে ম্যাচে ফেরান অধিনায়ক রবসন রবিনহো।

৭ নভেম্বর ফিরতি লেগের ম্যাচে ঢাকার কিংস অ্যারেনায় দেখা হবে দুই দলের।

একাত্তর/পিএজে
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-লেবাননের ম্যাচে বোঝা যায়নি লেবানন র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিংস অ্যারেনায় পুরো ৯০ মিনিট সমানতালে লড়ে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।
দারুণ সময় পার করছে দেশের ফুটবল। একটা শক্ত ভিত খুঁজে পেয়েছে দীর্ঘদিন পর। ইন্টারন্যাশনাল সার্কিটে জাতীয় ফুটবল দল আর ক্লাব ফুটবলে বসুন্ধরা কিংস শক্তিশালী দলগুলোর সাথে খেলছে দাপুটে ফুটবল।
ড্র দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নতুন মৌসুম শুরু করলো চেলসি ও লিভারপুল। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অল রেডরা।প্রথম ম্যাচে খেলতে নেমে ভালো শুরু পায় লিভারপুল। ম্যাচ...
ড্র দিয়ে মৌসুম শুরু করলো লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। স্থানীয় সময় রোববার গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে জাভির দল।পুরো ম্যাচে ছিল লাল কার্ডের ছড়াছড়ি। ৩ লাল কার্ডের ম্যাচে গোলের দেখা...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে দেশের অন্যতম শীর্ষ ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর