স্বপ্নার সাথে সাথে সাফজয়ী কোচেরও পদত্যাগ

আপডেট : ২৬ মে ২০২৩, ১০:০৬ পিএম

হঠাৎ জাতীয় ফুটবল থেকে স্ট্রাইকার স্বপ্নার অবসরের ঘোষণার পরে পদত্যাগের ঘোষণা দিলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। 

শুক্রবার নিজের ফেসবুক পেজে ফুটবলকে বিদায় জানানোর কথা লিখেন স্বপ্না। এরপর গণমাধ্যমকে তা নিশ্চিতও করেন। 

এরপর সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটনও জাতীয় দলের চাকরি ছাড়ার ঘোষণা দেন।

১ জুন থেকে আর কোচের পদে থাকবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ছোটন। 

স্বপ্না ব্যক্তিগত কারণ বললেও দীর্ঘদিন ধরে খেলার বাইরে থাকায় অবসাদ ও বিরক্তি থেকেই ফুটবল ছেড়েছেন বলে জানা গেছে। 

গণমাধ্যমকে গোলাম রব্বানী ছোটনও বলেছেন ব্যক্তিগত কারণের কথা। তিনি বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন তিনি। পরিবার কিংবা আত্মীয়-স্বজন কাউকে সময় দিতে পারছেন না। ব্যক্তিগত কোনও কিছু নেই বললেই চলে। 

তাই ১ জুন থেকে আর কাজ করবেন না জানিয়ে বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানান তিনি। 

২০০৯ সাল থেকে বাংলাদেশের নারী ফুটবল দলের কোচ ছোটন। এই ১৪ বছরে আটটি শিরোপা জিতেছেন। পাঁচটি রানার্স-আপ ট্রফি এনেছেন ঘরে। 


একাত্তর/জো

বিশ্বকাপের ধকল সামলে ছুটির আমেজে ভাসছেন ফুটবলের ১৯ বছরের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। আর এই ছুটিকে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ও অভিজাত অবকাশকেন্দ্রে প্রেমিকাকে নিয়ে রাজকীয় ডেটিংয়ে মেতেছেন বার্সেলোনা...
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের চরম ব্যর্থতা আর সেই সাথে নেইমারের নিষ্প্রভ পারফর্ম্যান্স, সব মিলিয়ে সময়টা এক ফোটাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। পেশির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা...
ব্রাজিলিয়ান ফুটবলের এক সোনালী ও বর্ণিল অধ্যায়ের এমন ট্র্যাজিক অবসান হয়তো কোনো ফুটবলপ্রেমীই কল্পনা করেননি। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে সেলেসাওদের বিদায়ের ক্ষতের মাঝেই ফুটবল...
গত শুক্রবার হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপের নকআউটের টিকিট অনেকটাই পকেটে পুরে ফেলেছে সেলেসাওরা। আর এই রাজকীয় পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিল দলের ফুটবলাররা পেলেন এক দারুণ উপহার,...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর