না খেলেই শিরোপা জিততে পারে গুজরাট!

আপডেট : ২৮ মে ২০২৩, ০৯:৩৮ পিএম

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাতে আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ফাইনালের আগে সবার মনে ভাবাচ্ছে এই সময়ের বর্ষা মৌসুমের মতিগতি। সবার প্রশ্ন, বৃষ্টি বা অন্য কোন কারণে ফাইনাল ধুয়ে গেলে কি হবে। 

কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুর মতো দেশের বহু জায়গায় এখন প্রায়ই বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হচ্ছে। তাই ক্রিকেটমোদীদের শঙ্কা, ফাইনালে বাধা হকে না তো বৃষ্টি? যদিও পূর্বাভাস বলছে, রোববার ফাইনালের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে। 

এদিন, বিকাল বা সন্ধ্যায় আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। হতে পারে, বজ্র-বিদ্যুতসহ বৃষ্টি। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল। যদি, সত্যি সত্যিই পূর্বাভাস মিলে যায় তাহলে কি হবে। বিশ্বের অন্যান্য আসর থেকে আইপিএলের নিয়ম ভিন্ন হওয়াতেই যতো বিপত্তি। 

আসরের বর্তমান আইন-কানুন অনুযায়ী ফাইনাল বৃষ্টিতে ধুয়ে গেলে কিন্তু চেন্নাইয়ের কপালে দুঃখ আছে। প্লে অফ ম্যাচ এবং ফাইনাল ম্যাচের নিয়ম সম্পূর্ণ আলাদা। আইপিএলে লিগ পর্বে কোন ম্যাচ বাতিল হলে উভয় দলকে একটি করে পয়েন্ট দেয়া হয়।

চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচটি সম্পূর্ণ করতে অতিরিক্ত ১২০ মিনিট বা তার বেশি সময় পাওয়া যায়। আইপিএল ২০২৩ ফাইনালের কাট অফ টাইম হবে ১১টা বেজে ৫৬ মিনিট। 
কমপক্ষে পাঁচ ওভারের জন্য প্রতি পক্ষের খেলা করানোর চেষ্টা করা হবে। ম্যাচ আটটায় শুরু হলে, কাট অফ টাইম রাত ১২টা ২৬ মিনিট পর্যন্ত হবে। কিন্তু ম্যাচে যদি একটি বলও খেলার সুযোগ না থাকে, তা হলে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা দলই বিজয়ী হবে।

আইপিএল ২০২৩ এর লিগ রাউন্ডে ১০টি ম্যাচ জেতার পর গুজরাট ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। চেন্নাই সুপার কিংস ১৪ ম্যাচে আটটি জিতে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। এ পরিস্থিতিতে বৃষ্টির কারণে রিজার্ভ ডে তে ফাইনাল বাতিল হলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে গুজরাট টাইটান্স।


একাত্তর/এআর

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর