রাতে গুজরাট-চেন্নাই ফাইনাল, উত্তেজনার পারদ তুঙ্গে

আপডেট : ২৮ মে ২০২৩, ০৯:২৩ পিএম

নানা সমীকারণ আর রেকর্ডের সঙ্গে টানটান উত্তেজনা ছড়িয়ে রাতে টি-টোয়েন্টির রাজসিক আসর আইপিএলের ফাইনালে মুখেমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। এই ম্যাচকে ঘিরে শুধু ভারতই নয়, ক্রিকেট বিশ্বের আনাচে কানাচে আগ্রহ এখন তুঙ্গে। 

মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। দেখা যাবে টি স্পোর্টস ও গাজী টিভিসহ বিভিন্ন স্পোর্টস চ্যানেলে। মহেন্দ্র সিংহ ধোনির দলের সঙ্গে হার্দিক পান্ডিয়ার দলের এই খেতাবি লড়াই নিয়ে তুঙ্গে আগ্রহ। 

image


গুজরাট পর পর দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কি না, তা নিয়ে আগ্রহ যেমন রয়েছে, তেমনি একই রকম আগ্রহ আছে অবসর নেয়ার আগে ধোনি কি পারবেন চেন্নাইকে পঞ্চমবারের মতো আইপিএল ট্রফি তুলে দিতে? এনিয়েই চলছে নানা হিসাব-নিকাষ। 

ধোনির নেতৃত্বে রেকর্ড দশবার ফাইনালে খেলে আসরে সবচেয়ে সফল দল চেন্নাই। এবারে পঞ্চম আইপিএল ট্রফির লক্ষ্যে নামবে দলটা। অন্যদিকে, টানা দ্বিতীয় শিরোপায় চোখ হার্দিক পান্ডিয়ার। গেলো আসরে আইপিএলে নাম লিখিয়েই শিরোপা ঘরে তুলেছিলো গুজরাট। 

টানা দু’বার আইপিএল ফাইনাল খেলবেন হার্দিকরা। উল্টো দিকে গতবার লিগ টেবিলে ন’নম্বরে শেষ করা চেন্নাই এবার ফাইনালে। মর্যাদা রক্ষার লড়াইয়ে ধোনিরা। অন্য দিকে হার্দিকরা চাইবেন চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে। ধোনি চাইবেন বিদায়ী আসরকে রাঙাতে। 

image

এবারের আইপিএল শুরুও হয়েছিলো গুজরাট-চেন্নাই ম্যাচ দিয়ে। সেবার গুজরাট জিতেছিল পাঁচ উইকেটে। পরে প্রথম কোয়ালিফায়ারে আবার মুখোমুখি হয় চেন্নাই এবং গুজরাট। সেই ম্যাচ ১৫ রানে জিতে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যান ধোনিরা।

গুজরাট দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় পাঁচবারের আইপিএল জয়ী মুম্বইকে। এবার ট্রফি লড়াইয়ে নামছে দু’দল। যে ম্যাচ হারলে আগের সব জয়ের উৎসবই ম্লান হয়ে যাবে। ১৬তম আইপিএলে দশমবার ফাইনাল খেলছে চেন্নাই। এর মধ্যে জিতেছে চারবার জিতেছে। বাকি ছ’বারই হেরেছে।

অন্যদিকে টানা দ্বিতীয় ফাইনাল খেলছে গুজরাট। তাই হার্দিকদের চোখ নিজেদের মাঠে ফাইনাল জিতে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলতে। দলটি এবারও আসরের শুরু থেকে দুর্দান্ত পারফর্ম করছে। ফলে ফাইনাল জয়ে গুজরাটের পেছনে বাজি ধরতে অনেকেই রাজি। 

image

চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, ফাইনালে আমরা পরিবেশ, পরিস্থিতি নিয়ে ভাবছি না। দু’রকমের পিচ রয়েছে মোতেরায়। কোনও একটা বেছে নেওয়া হবে। কিন্তু আমরা সেই নিয়ে কোনও চিন্তা করছি না। গতবারের থেকে অনেক ভাল জায়গায় রয়েছে আমাদের দল।

বিগ ম্যাচে ব্যাটিং লাইনআপে ধোনির ভরসা রুতুরাজ গায়কোয়াড় আর ডেভন কনওয়ে। তবে গুজরাটের তুরুপের তাস যথারীতি আগুনে ফর্মে থাকা শুভমান গিল। হেড টু হেডে চারবারের লড়াইয়ে সিএসকের চেয়ে ৩-১ এগিয়ে গুজরাট।

বল হাতে মাথিশা পাথিরানা ভয় ধরাচ্ছেন ব্যাটারদের মনে। স্পিনারদের মধ্যে জাদেজা, মঈন আলী এবং মাহেশ থিকসানা ছন্দে রয়েছেন। ফাইনালেও তাঁদের উপর ভরসা করেই দলকে সাজাবেন মহেন্দ্র সিং ধোনি। তবে চূড়ান্ত একাদশ এখন চূড়ান্ত হয়নি।

অন্য দিকে গুজরাট দলে একাধিক ম্যাচ জেতানো ক্রিকেটার রয়েছেল বলে বিশ্বাস করেন হার্দিক। তাঁরা এবারের আইপিএলে সবার আগে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। ধারাবাহিকভাবেই ভালো খেলছে হার্দিকের ছেলেরা। অধিনায়ক হিসাবেও হার্দিকও এখন আরও পরিণত। 

ফাইনালের আগে গুজরাটের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন, চেন্নাই সুপার কিংস যা করেছে আমরা সেটাকে সম্মান করি এবং প্রশংসা করি। চেন্নাই দুর্দান্ত দল। অনেক বছর ধরেই ওরা ভাল খেলছে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে কোনও দলের বিরুদ্ধে খেলার ব্যাপারে।

image

এবার আইপিএলে সব থেকে রান ও উইকেটের মালিক গুজরাটের শুভমান গিল এবং মোহাম্মদ শামি। ধারাবিকতা দেখাচ্ছেন সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলারা। বল হাতে বিপক্ষের উপর স্পিনের জাদু দেখাচ্ছেন রশিদ খান এবং নুর আহমেদ। 

সব মিলিয়ে দুর্দান্ত আর জমাট ফাইনালের অপেক্ষা। ক্রিকেটের বাজিকররা বলছেন, কোন দলকে ফেবারিট বলার সুযোগ নেই। যাবে বলে বাঘে মোষে লড়াই। শুরু এবং শেষ একই দলের ম্যাচে হলেও মাঝে ৭২টি ম্যাচ হয়ে গিয়েছে। তাই ফাইনাল হবে ভিন্ন, পরিণতিও ভিন্ন। 


একাত্তর/এআর


একাত্তর/এআর

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর