কোথায় যাচ্ছেন লিওনেল মেসি?

আপডেট : ০৭ জুন ২০২৩, ০২:০৪ পিএম

কোথায় যাচ্ছেন লিওনেল মেসি? বার্সা-ইন্টার মিয়ামি নাকি আল হিলাল। মেসিতো চায় ঘরে ফিরতে। তবে সেই ফেরার আদৌ কোন সম্ভাবনা আছে তো? বার্সেলোনা খুঁজে পাবে কোনো সমাধান নাকি আবারো মন ভাঙবে আর্জেন্টাইন সুপারস্টারের।

বুধ-বৃহস্পতিবারের মধ্যেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এডিট করে মেসির গায়ে বার্সেলোনার জার্সি চাপিয়ে দিয়ে রোকুজ্জুর স্ট্যাটাস ‘ঘরে ফিরে এসো লিও’। পরের দিনই প্যারিসকে বিদায় দিয়ে বার্সেলোনাকে বললেন হ্যালো... মুহূর্তেই ভাইরাল... তবে কী সত্যি হচ্ছে ফেইরি টেল। ঘরের ছেলে ফিরছে ঘরে?

হাজারটা নিউজ পোর্টালে হাজার রকম খবর। কেউ বলছে বার্সেলোনার ওপর আর ভরসা রাখতে পারছেন না মেসি, যোগ দিচ্ছেন ইন্টার মিয়ামিতে। কেউ বলছেন মেসির গন্তব্য আল হিলালে। কোনটা বিশ্বাস করবেন আর কোনটা এড়িয়ে যাবেন পড়ে যেতে হবে দ্বিধায়।

ভেতরের খবর জানতে তাই মেসির এজেন্ট কাম বাবা হোর্হে মেসিকে পেয়েই গণমাধ্যমকর্মীদের এমন দৌড়ঝাঁপ।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন সময় পার হচ্ছে সুপারসনিক গতিতে।

মেসির দলবদলের গুজবে এখনও পর্যন্ত আপডেট তথ্য হচ্ছে... মেসি ইস্যুতে এপ্রিলের পর আর নতুন করে প্রস্তাব দেয়নি আল হিলাল, মেসিকে পেতে রেসে টিকে আছে ইন্টার মিয়ামি। মেসির বার্সেলোনা এখনও খুঁজছে যুগান্তকারী সমাধানের পথ।

বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ বলছে পুরো বিষয়টাই নাকি নির্ভর করছে মেসির এজেন্ট হোর্হে মেসি আর বার্সাএলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার ওপর।

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বুধবার মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

মেসি ফিরতে চায় বার্সায়, আর বার্সা বলছে করতে হবে অপেক্ষা। বার্সেলোনা, আল হিলাল ইন্টার মিয়ামি... চলছে ট্রাইএঙ্গেল লড়াই। সবকিছু মিলিয়ে মেসির ভবিষ্যত ঝুলছে সুতোয়। ফুটবল কিংবদন্তির আরো একবার কিংকর্তব্যবিমূঢ়। ম্যাজিক ছাড়া যেন উত্তরণের কোন উপায় নাই। তবে এটুকু নিশ্চিত এই দ্বিধার অবসান হবে খুব জলদি।

একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর