ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী বুসকেটস

আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:৫৪ পিএম

আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির সঙ্গী হিসেবে যোগ দিচ্ছেন সার্জিও বুসকেটস।

বেশ কয়েকদিনের গুঞ্জনের পর শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয় মিয়ামির পক্ষ থেকে। বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানার পর থেকেই বুসকেটসকে নিয়ে আলোচনা চলছিলো। মাঝে শোনা গিয়েছিল- তিনি সৌদি আরবের এক ক্লাবে যোগ দেবেন।

মে মাসে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন বুসকেটস। ৩৪ পেরুনো এই মিডফিল্ডার স্পেনের হয়ে ১৪৩ ম্যাচ খেলার পর গত ডিসেম্বরে অবসরে যান।

এদিকে ইন্টার মায়ামির সত্ত্বাধিকারী চলতি সপ্তাহে বলেছেন, মেসি আসার আগে অন্তত আরও পাঁচজনকে দলে নিতে যাচ্ছেন তারা। বুসকেটস যোগ দেওয়ার পর ধারণা করা হচ্ছে সাবেক বার্সার লেফট ব্যাক জর্ডি আলবাকেও নিতে যাচ্ছেন তারা।

স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, লিওনেল মেসির সঙ্গে সার্জিও বুসকেটসকে ভেড়ানোরও চেষ্টা করেছিল সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসি। তবে বন্ধু মেসির সঙ্গে জুটি বাঁধার জন্য মোটা অঙ্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেন বুসকেটস।

আরও পড়ুন: সাফে ভারতের প্রতিপক্ষ নেপাল

বার্সেলোনার যুব একাডেমি থেকে লিওনেল মেসি এবং সার্জিও বুসকেটসের বন্ধুত্বের শুরু। মেসি ২০০০ সালে যোগ দেন বার্সেলোনায়। আর বার্সার যুব দলে বুসকেটস যোগ দেন ২০০৫ সালে। অর্থাৎ, মেসি ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার আগ পর্যন্ত আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে ১৬ বছর ড্রেসিংরুম শেয়ার করেছেন বুসকেটস। কাঁধে কাঁধ মিলিয়ে দুই সুপারস্টার বার্সেলোনার জন্য জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা।


একাত্তর/আরএ

মধ্যপ্রাচ্যে দীর্ঘ তিন সপ্তাহ ধরে চলা একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক সামরিক সংঘাত শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান হামলায় ইরানের সর্বোচ্চ...
ফুটবল যে আমেরিকার মাটির কোনো প্রান্তিক খেলা নয়, বরং পুরো দুনিয়া শাসন করা এক নম্বর রাজত্ব, চলতি ২০২৬ বিশ্বকাপ যেন মার্কিন নাগরিকদের সেই হুশ ফিরিয়ে দিচ্ছে। আর, এই ফুটবল জোয়ারের সবচেয়ে বড় ধাক্কাটি...
মাঠের লড়াইয়ে ভিএআর ট্র্যাজেডির পর এবার মাঠের বাইরের নোংরা রাজনীতি ও ভ্রমণ বিধিনিষেধ নিয়ে আমেরিকার ওপর ক্ষোভে ফেটে পড়লেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই। গত শুক্রবার সিয়াটলে মিশরের সাথে ১-১ গোলে ড্র...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর