ফ্রান্সে শান্তির ডাক এমবাপের

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৩:৫৩ পিএম

ফ্রান্সে চলমান সহিংসতা বন্ধের শান্তির ডাক দিয়েছেন ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। আজ চতুর্থ রাতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ চলছে।

গত মঙ্গলবার ফ্রান্সের নঁতে শহরে পুলিশের গুলিতে নিহত হয় ১৭ বছর বয়সী নাহেল এম নামের এক কিশোর। এরপর থেকেই পুরো ফ্রান্স জুড়ে সহিংসতা আরো দানা বাঁধে।

খেলোয়াড়দের পক্ষ থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে এমবাপে পোস্ট করেছেন, ‘সহিংসতা কোন সমাধান হতে পারেনা।’

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ফ্রান্সের সব মানুষের মতো আমরাও কিশোর নাহেলের মৃত্যুতে স্তব্ধ। প্রথমত তার পরিবারের জন্য আমাদের সমবেদনা। অবশ্যই এ ধরনের অগ্রহণযোগ্য মৃত্যুতে আমরা সংবেদশীল না হয়ে পারি না। এ ঘটনার পর আমরা জনসাধারণের ক্ষোভের প্রকাশ দেখতে পাচ্ছি, যার ভিত্তিও আমরা বুঝতে পারছি। তবে ক্ষোভ প্রকাশের এ ধরনকে আমরা অনুমোদন করতে পারিনা। শ্রমজীবী শ্রেণীর আশপাশ থেকে উঠে আসা আমাদের অনেকেই এ বেদনা ও কষ্টের সঙ্গে পরিচিত।’

আরও পড়ুন: ফ্রান্সজুড়ে বিক্ষোভ গড়ালো চতুর্থ রাতে, লুট-আগুন-দাঙ্গা

বৃহস্পতিবার রাতে সহিংসতার ঘটনায় প্রায় ৯০০ জনকে আটক করে পুলিশ। স্থানীয় সূত্র মতে জানা গেছে শুক্রবার এই সহিংসতা আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার ইতোমধ্যেই ঘটনা নিয়ন্ত্রণে বাড়তি ৪৫ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছে।


একাত্তর/আরএ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের দিন মাঠে নেমে, তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনা পুরস্কারের ম্যাচ খেলা যে কতটা যন্ত্রণাদায়ক, তা শুধু ভুক্তভোগী দলই জানে! টুর্নামেন্টের সবচেয়ে ‘অনাকাঙ্ক্ষিত’ এই ম্যাচেই রাত...
মঙ্গলবার ডালাস স্টেডিয়ামে ফ্রান্সকে ২-০ গোলে ধুলোয় মিশিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে টিকিট কাটার পর, স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে বুক চিতিয়ে ঘোষণা করেছেন, বর্তমানে তাঁদের এই ‘লা রোহা’ দলই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর