রোনালদোর গোলে কোয়ার্টার ফাইনালে আল-নাসর

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৯:৩৭ এএম

আগের ম্যাচেই গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো দলের বড় জয়ে ভূমিকা রেখেছিলেন। এবার গোল করে দলের হার এড়ালেন। শুক্রবার আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আল নাসর ও জামালেকের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৮৭ মিনিটে হেডে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।

কিং ফাহাদ স্টেডিয়ামে এদিন আধিপত্য করেই খেলেছে আল-নাসর। হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো দলটিকে। ড্রতে পাওয়া ১ পয়েন্টে নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল নাসর।

আরও পড়ুন: ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন তামিম

নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের ক্লাব আল-শাবাবের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ান ক্লাব মোনাস্তিরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল রোনালদোরা।

কোয়ার্টার ফাইনালে রোববার তাদের প্রতিপক্ষ মরক্কোর রাজা ক্লাব অ্যাথলেটিক।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর