চেলসিতেও যেতে পারেন এমবাপে

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:১৭ পিএম

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ফরাসি তারকা কিলিয়ান এমবাপের মূল লক্ষ্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। তবে একটি শর্ত পূরণ হলে লস ব্লাঙ্কোসদের পরিবর্তে স্টামফোর্ড ব্রিজকে গন্তব্য বানাতে পারেন বিশ্বকাপ জয়ী ওই তারকা।

গোল মেশিন খ্যাত ফরাসি তারকাকে নিয়ে পিএসজিতে অব্যাহত রয়েছে নানান সমীকরণ। তাকে বিক্রির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। বেশ কয়েকটি শীর্ষ ক্লাব তার সম্পর্কে খোঁজ খবরও নিচ্ছে। তবে এখনও পর্যন্ত কিছুই ঘটেনি।

২০১৮ বিশ্বকাপ জয়ী তারকার জন্য ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব ইতোমধ্যে দিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ সৌদির জায়ান্ট ক্লাবগুলো। বার্সেলোনা প্রস্তাব করেছে তার বিনিময়ে তিনজন খেলোয়াড় দিয়ে দেয়ার। তবে দল দুটির একটিও এমবাপের বিষয়ে সফল হতে পারেনি। এখন প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দেয়ার বিষয়ে কিছুটা আগ্রহ দেখাচ্ছেন এমবাপে।

এ বিষয়ে চেলসির মালিক টড বোয়েহলি ও তার দল প্রস্তুতি নিচ্ছেন পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে বৈঠকের।

স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী পিএসজি স্টার স্টামফোর্ড ব্রিজে যেতে রাজি আছেন। তবে শর্ত আছে, আর সেটি হচ্ছে চুক্তি হবে এক বছরের।

এমবাপের গন্তব্য গোপন নয়। এই স্ট্রাইকারের স্বপ্ন রিয়াল মাদ্রিদে যোগ দেয়া। ২০২৪ সালে পার্ক দেস প্রিন্সেসে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি ২৪ বছর বয়সী ফরাসি তারকা। এখন ফ্রি ট্রান্সফারে লস ব্লাঙ্কোসে যোগ দেয়ার পরিকল্পনা করছেন এমবাপে।

ফলে ১২ মাসের চুক্তি না হলে এমবাপের সেই স্বপ্ন বাস্তবায়ন হুমকিতে পড়তে পারে।

সর্বকালের সর্বোচ্চ গোলদাতার বিপরীতে পিএসজির দাবিও নেহায়েত কম নয়। ছাড়িয়ে যেতে পারে ২৫০ মার্কিন ডলারকে। ফলে কিলিয়ানের দাবি পূরণ করাটা চেলসির জন্য কঠিন হবে।

আরও পড়ুন: রোনালদোর গোলে কোয়ার্টার ফাইনালে আল-নাসর

তবে একেবারেই হতাশ হবার কিছু নেই। একটি উপায় অবশ্য আছে। সেটি হচ্ছে ধারের খেলোয়াড় হিসেবে চুক্তিতে ভেড়ানো।


একাত্তর/আরএ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
বিশ্বকাপের ইতিহাসে নিজের নামকে অমর করে রাখার জন্য কিলিয়ান এমবাপে এমন এক মঞ্চ বেছে নিলেন, যা তাঁর মহিমার সাথে কিছুটা বেমানানই বটে! রোববারের মেগা ফাইনালের আগে মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রান্স ও...
মঙ্গলবার রাতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। আর এই লজ্জাজনক হারের পর ফরাসি শিবিরে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ! টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার...
ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই তো জমে ক্ষীর, তবে তার চেয়েও বেশি জমজমাট হয়ে উঠেছে মাঠের বাইরের তারকাদের ‘সোশ্যাল মিডিয়া’ খোঁচাখুঁচি! গত বৃহস্পতিবার ফ্রান্স বনাম মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে কিলিয়ান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর