নারী বিশ্বকাপে ৩০ শতাংশ দর্শক বেড়েছে

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০১:১০ পিএম

এবারের নারী বিশ্বকাপের গ্রুপ পর্বে ২০১৯ সালের তুলনায় দর্শক উপস্থিতি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপ অনেকাংশেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।

ফিফা থেকে প্রকাশিত ডাটা অনুযায়ী গ্রুপ পর্বে ৪৮ ম্যাচে এ পর্যন্ত ১২ লাখ ২২ হাজার ৮৩৯ সমর্থক মাঠে উপস্থিত ছিলেন। চার বছর আগে ফ্রান্সের গ্রুপ পর্বের ৪৮ ম্যাচের তুলনায় যা ২৯ শতাংশ বেশি।

এবারের বিশ্বকাপে গড়ে প্রতিদিন ২৫ হাজারের কিছু বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। সাধারণত নিউজিল্যান্ডের তুলনায় অস্ট্রেলিয়ায় বেশি দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ডানেডিনে কোস্টা রিকার বিরুদ্ধে জাপানের ২-০ গোলের জয়ের ম্যাচটি দেখেছে সাত হাজারের কম মানুষ। এই ম্যাচটিতে সবচেয়ে বেশি আসন খালি পড়ে ছিল।

এ পর্যন্ত ১৭ লাখ ১৫ হাজার টিকেট বিক্রি হয়েছে। প্রাথমিকভাবে ১.৩ মিলিয়ন টিকেট বিক্রয়ের লক্ষ্য ছিল, যা গ্রুপ পর্বেই ছাড়িয়ে গেছে।

ফিফা নারী ফুটবল প্রধান সারাই বারেমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি আত্মবিশ্বাসী ফাইনাল পর্যন্ত ১.৯ মিলিয়ন ভক্ত স্টেডিয়ামের গেটে পা রাখবে। টুর্নামেন্ট এখনো পর্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলছে। অনেকদিন থেকেই যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সারা বিশ্বজুড়ে টেলিভিশন সম্প্রচারের দিক থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

নেদারল্যান্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচটি আমেরিকায় সবচেয়ে বেশি মানুষ টিভিতে উপভোগ করেছে।

আরও পড়ুন: চেলসিতেও যেতে পারেন এমবাপে

বারেমান আরো জানিয়েছেন এবারের বিশ্বকাপে এটাই প্রমাণিত হয়েছে নারী ফুটবল অনেকদূর এগিয়েছে। শীর্ষ দেশগুলোর মধ্যে অনেকেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

গতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ রানার্স-আপ জার্মানি, ইতালি, ব্রাজিল ও অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডা নক আউট পর্বে যেতে পারেনি। তাদের পরিবর্তে শেষ ষোলয় উঠেছে মরক্কো, নাইজেরিয়া, জ্যামাইকা ও দক্ষিণ আফ্রিকা।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর