এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন সাকিব

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:৪৪ পিএম

সাকিব আল হাসানই হলেন বাংলাদেশের বিশ্বকাপ ক্যাপ্টেন। নেতৃত্ব দেবেন এশিয়া কাপেও। তামিম ইকবালের ক্যাপ্টেন্সি ছাড়ার আটদিন পর অবশেষে নতুন ওডিআই ক্যাপ্টেন খুঁজে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিবকে নিয়ে নানা ইস্যুতে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত দি বেস্ট অপশন বিশ্বসেরা অলরাউন্ডারই টাইগারদের ওয়ার্ল্ডকাপ ক্যাপ্টেন। শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। 

এ মাসের ৩০ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের জন্য সাকিবের নেতৃত্বে দল ঘোষণা করা হবে শনিবার।

গত ৩ অগাস্ট ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। তামিমের অনুপস্থিতিতে ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেন লিটন দাস। 

এর আগে ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। ওই বছরেই জিম্বাবুয়ে সফরের পর তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে টি টোয়েন্টি ও টেস্ট অধিনায়কের দায়িত্ব সামলে আসছিলেন ৩৬ বছর বয়সী সাকিব। তবে বিশ্বকাপের মতো আসরকে সামনে রেখে দেশের সেরা অলরাউন্ডারকেই অধিনায়ক হিসেবে বেছে নেয়া হলো।   

সাকিব আল হাসান ৫০টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এরমধ্যে ২৩টিতে জয় পরাজয় হয়েছে ২৬টিতে। 


একাত্তর/আরবি 

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর