সৌদি লীগে অভিষেক ম্যাচে ফিরমিনোর হ্যাটট্রিক

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৪:৫৪ পিএম

ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো হ্যাটট্রিক করে জ্বলে উঠেছেন সৌদি প্রো লিগ মৌসুমের উদ্বোধনী ম্যাচে।

শুক্রবার তার হ্যাটট্রিকে আল-হাজমের বিপক্ষে ৩-১ গোলে জয় নিশ্চিত করে আল আহলির।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সাবেক এই লিভারপুল ফরোয়ার্ড শুরুর ১০ মিনিটেই প্রথম দুই গোল করেন। ৭২ মিনিটে তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ন করেন তিনি।

জেদ্দার প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে শনিবারের ম্যাচে, অধিনায়ক ফিরমিনোর গোলে ছয় মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। চার মিনিট পরে দলে নতুন আসা রিয়াদ মাহরেজের ক্রস থেকে দ্বিতীয় গোলটি পান ফিরমিনো।

আরও পড়ুন : শার্লটকে উড়িয়ে সেমিতে মেসির মায়ামি

বিরতির পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে আল হাজম। ম্যাচের ৫০ মিনিটে তারা তাদের একমাত্র গোলটি পায়।

৭২ মিনিটে নিজের হ্যাটট্রিক এবং এই ম্যাচে আল আহলির তৃতীয় গোলটি করেন ফিরমিনো। এরপর দু’দলই আর কোনো গোল পায়নি। ফলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ফিরমিনোর আল আহলি।


একাত্তর/পিএজে

 

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর