মিরাজের সামনে ইউরোপিয়ান লিগ খেলার হাতছানি

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১১:২১ পিএম

১৭ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবল লিগে খেলার হাতছানি বাংলাদেশের এক তরুণের সামনে। নাম তার মিরাজুল ইসলাম। বাফুফে এলিট অ্যাকাডেমির এই ফুটবলার ইতোমধ্যে প্রাথমিক সাইনিংও সেরে ফেলেছেন ইউরোপিয়ান ফুটবল এজেন্টের সঙ্গে। সব কিছু ঠিক থাকলে মিরাজই হতে যাচ্ছেন বাফুফের বাগানের প্রথম বিদেশি ফুল।

কঠোর পরিশ্রম, লক্ষ্য অবিচল। বিন্দু থেকে সিন্ধু হওয়ার স্বপ্ন বাড়ায় মনোবল। ওই প্রবল ইচ্ছা শক্তিতেই বাফুফের এলিট একাডেমি থেকে ইউরোপের ক্লাবে খেলার হাতছানি মিরাজুল ইসলামের সামনে।

ইতোমধ্যে সাইনিংও করে গেছে ফুটবল এজেন্ট। মাত্র ১৭ বছর বয়সে কীভাবে পেলেন এমন প্রস্তাব। মিরাজ গল্পের ঝাঁপি খুলে বসলেন।

মিরাজ জানান, সাফ নিয়ে প্রস্তুতি চলছে। বলেন, যুক্তরাজ্যের ফুটবল এজেন্ট পলই তাকে সুযোগ করে দিয়েছেন।

মূলত মাস তিনেক আগে যুক্তরাজ্যের এক ফুটবল এজেন্ট পছন্দ করে মিরাজকে। বাফুফের মাধ্যমে যোগাযোগ হয়। প্রাথমিক পর্যায়ে থাইল্যান্ডের একটি ক্লাবে তিন মাসের ট্রেনিংয়ে অংশ নিবে। সেখানে ভালো করলেই ইউরোপের তিন দেশের যে কোনো একটিতে ডিভিশনাল ক্লাবে খেলতে পারবে পিরোজপুরের এই ওয়ান্ডার কিড!

২৬ আগস্ট। বাফুফে এলিট অ্যাকাডেমির ফুটবলারদের জন্য ঐতিহাসিক দিন। সেদিনই অ্যাকাডেমির ৮ ফুটবলারকে ওঠানো হবে নিলামে। বিপিএলের ক্লাবগুলোতে খেলার সুযোগ হবে তাদের। মিরাজ সেই নিলামে নিশ্চিতভাবেই হট কেক। বিপিএলের কোনো ক্লাব তাকে কিনলেও, ইউরোপে খেলতে যাবার অনুমতি দিতে হবে- এমন শর্তই জুড়ে দেয়া হচ্ছে। জানালেন এলিট অ্যাকাডেমি গড়ার অত্যন্ত এই নেপথ্য কারিগর।

আরও পড়ুন: আল হিলালে নেইমারের রাজসিক অভ্যর্থনা

প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মাথায় এলিট অ্যাকাডেমির বাগানের ফুলরা যেভাবে শোভা ছড়াচ্ছে । তাতে আগামীতে মিরাজদের পথে হাঁটবেন অনেকেই। এমন দিনের জন্য অপেক্ষা তো করাই যায়।

একাত্তর/আরএ

২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক মহাযজ্ঞের ঠিক সাত বছর আগেই নিজেদের ফুটবল ক্ষমতার বড় প্রদর্শনীতে নামছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ২৪ দেশের এশিয়ান কাপের...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবি ও নানা জটিলতাকে কেন্দ্র করে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকে ‘বেসরকারি...
ব্রাজিলের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজয়ের পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো।
প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতের ওড়িশা রাজ্যের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশার ঝুঁকিপূর্ণ আটটি জেলা থেকে ৪৮ হাজারের বেশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর