ইয়ামালকে নিয়ে প্রসংশায় পঞ্চমুখ কোচ ফুয়েন্তে!

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান ফুটবলে রীতিমতো ঝড় তুলেছেন স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামাল! উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের ৩-১ গোলের চোখধাঁধানো জয়ের রাতে আবারও ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখলেন এই তরুণ তুর্কি।

ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে ট্রেডমার্ক স্টাইলে প্রতিপক্ষের ফুটবলারদের কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে যেভাবে বলকে বার্সেলোনার এই বিস্ময় তরুণ নেটের ওপরের কোনায় জড়ালেন, তাতে ডাগআউটে হাত মাথায় দিয়ে তাজ্জব বনে বসে থাকা ছাড়া উপায় ছিল না স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের! ম্যাচ শেষে স্পষ্ট ভাষায় দে লা ফুয়েন্তে জানিয়ে দিলেন, ইয়ামাল কিংবদন্তি হওয়ার পথেই হাঁটা শুরু করেছেন।

চলমান আন্তর্জাতিক বিরতিতে একদম আলাদা অবতারে ধরা দিয়েছেন ইয়ামাল। স্পেনের হয়ে খেলা শেষ ৩ ম্যাচেই গোল করেছেন তিনি, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচের শুরুর মিনিটেই প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে গোল করার এই বিরল নজির তিনি গড়েছেন।

গত ৩১ আগস্টের পর থেকে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ১২টি গোল এবং ১৯টি গোল অবদান নিয়ে পুরো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো ফুটবলারের চেয়ে এগিয়ে গেছেন তিনি। তাঁর এই অতিমানবী পারফরম্যান্স চলতি মাসে বসতে যাওয়া ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনাকেও বহু গুণে বাড়িয়ে দিয়েছে। কোচ দে লা ফুয়েন্তেও এক বাক্যে স্বীকার করেছেন, ইয়ামাল বিশ্বসেরা হওয়ার সম্পূর্ণ যোগ্য।

ম্যাচের প্রথমার্ধে ইয়ামাল ও তাঁর বার্সা সতীর্থ রদ্রির দুর্দান্ত গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্পেন। তবে খেলোয়াড়দের ইনজুরি থেকে রক্ষা করতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইয়ামালকে তুলে নেন কোচ। এরপরই ছন্দ হারায় স্প্যানিশ ব্রিগেড; জিরি স্লামার গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে চেক প্রজাতন্ত্র।

পরে চেক ফুটবলার লাদিসলাভ ক্রেজচি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে এবং শেষ মুহূর্তে মিকেল মেরিনো আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে ইংলিশদের ৩ পয়েন্ট পেছনে ফেলে গ্রুপ ‘এ৩’-এর শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল স্পেন।

একাত্তর/এআরএস
ইউরোপিয়ান ফুটবলে এক রোমাঞ্চকর ও নাটকীয় রাত! বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের দুর্গে হানা দিয়ে তাদের দীর্ঘ ৪৩ ম্যাচের রেকর্ড অজেয় যাত্রা থামিয়ে দিল ইংল্যান্ড। রোববার রাতে মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে...
স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের ম্যাচে মাঠে খেলার ছলে ঘটা এক মর্মান্তিক দুর্ঘটনায় টেনেরিফ ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েলের অকাল মৃত্যুর পর গভীর শোকে ভেঙে পড়েছেন এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওউওনো। এই...
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
আসন্ন ২৫ অক্টোবর লন্ডনের জমকালো মঞ্চে ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি'অর বিজয়ী ফুটবলারের নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই ব্যক্তিগত ট্রফিটি কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের...
আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
দুই বছর বিরতির পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীতে ফিরছে বাংলাদেশী নির্মাতার সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর বসবে উৎসবটির ৩২তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে নির্মাতা...
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ছয় হাজার ১৮২ টাকা। এতে করে ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে...
ধামরাই ডিআরএসের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর