এমবাপের জোড়া গোলে জয়ের দেখা পেলো পিএসজি

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১২:৫৫ পিএম

টানা দুই ম্যাচ ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে পিএসজি। এমবাপের জোড়া গোলে লিসকে হারিয়েছে তারা।

রোববার নিজেদের মাঠে লিসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।

জয়ের পর কিলিয়ান এমবাপে। ছবি: সংগৃহীত

পুরো ম্যাচেই আধিপত্য বজায় রেখে খেলেছে পিএসজি। প্রথমার্ধের শেষদিকে ওয়ারেন জায়ের-এমেরির পাস থেকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো আসেনসিও। বিরতির পর খেলতে নেমে ৫২ মিনিটে লুকাস এরনান্দেজের সঙ্গে দারুণ ওয়ান-টু খেলে ম্যাচে নিজের প্রথম গোল করেন এমবাপে। শেষ মিনিটে তার দ্বিতীয় গোলটি করে দলকে ৩-০তে এগিয়ে নিয়ে যান ফরাসি এই তারকা।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিসের হয়ে শান্তনার একমাত্র গোল করেন গুইলাভোগুই। পিএসজি ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।

একাত্তর/পিএজে
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর