মাঠে গড়াতে যাচ্ছে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। ম্যাচের আগে এ দুই দলের শীর্ষ দুই খেলোয়াড় বাবর আজম এবং বিরাট কোহলিকে নিয়ে নিজের মন্তব্য জানালেন পাকিস্তানের প্রাক্তন পেশার ওয়াসিম আকরাম। জানালেন বাবর আজমের চেয়ে বিরাট কোহলিই বেশি এগিয়ে।
ফক্স স্পোর্টস ওয়াসিম আকরামকে প্রশ্ন করেছে, বাবর আজম নাকি বিরাট কোহলি, কে সবচেয়ে এগিয়ে? এ তুলনায় তিনি এগিয়ে রাখলেন কোহলিকে।
তিনি বলেছেন, প্রশ্নটি কঠিন। তাইতো আমি নির্বাচক হতে চাইনা। পাকিস্তানে হয়তো অনেকেই সমালোচনা করতে পারে, তবে আমি বাবরের চেয়ে কোহলিকে এগিয়ে রাখব। বাবর সঠিক পথেই আছে, তাতে কোনো সন্দেহ নেই। বাবরও বর্তমান যুগের একজন কিংবদন্তি। তবে তার কিছু সময় লাগবে।
তার এ কথা বলার কারণ হলো, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে কোহলির সেঞ্চুরির সংখ্যা ৭৬টি। অন্যদিকে তিন সংস্করণ মিলিয়ে বাবরের সেঞ্চুরি ৩১টি। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাবর যখন অভিষেক করেন, কোহলি তখন শীর্ষে থাকা খেলোয়াড়।
আকরাম যসপ্রীত বুমরা আর শাহিন আফ্রিদিকে নিয়েও মন্তব্য করেছেন। তাদের মধ্যে তুলনায় আকরাম বলেছেন, আমি জসপ্রিত বুমরাহের চেয়ে শাহিন আফ্রিদিকে এগিয়ে রাখব। একজন বাঁহাতি পেসার হওয়ায় তিনি আমাকে স্টার্কের কথা মনে করিয়ে দেন। তবে তারা দুজনেই প্রথম দিকে বোলিং করেন এবং উইকেট পান। তাই আমি আফ্রিদিকে পছন্দ করি। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে, যদি তিনি নিজেকে চোটমুক্ত রাখতে পারেন। আফ্রিদি তার ব্যাটিংয়েরও উন্নতি করেছেন। ক্রিজে এসেই তিনি দু-একটি ছক্কা মেরে দিতে সক্ষম।
রোববার বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ