রোববার বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে রবিবার লাহোরে মাঠে নামছে টিম টাইগার্স। প্রতিপক্ষ আফগানিস্তান। সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব-শান্তদের। তাই ঘুরেফিরে প্রশ্ন জাগছে রশিদ-নবীদের বিপক্ষে পেরে উঠবে তো বাংলাদেশ? নাকি লাহোরে আফগানদের কাছে হেরে শেষ হবে এশিয়া কাপ মিশন।

শুক্রবার আফগানিস্তান ক্রিকেট দল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের ছবি প্রকাশ করেছে। সেখানে রশিদ খানকে নাগিন পোজে দেখা গেছে।
রশিদ খানের  এমন ছবি কি বার্তা দিচ্ছে টাইগারদের? ছোবল মেরে সাকিব-শান্তদের বিদায় করে দেবে এশিয়া কাপ থেকে! আফগানরাই ফেভারিট এশিয়ার আসরে? সে যাই হোক রশিদ-নবীদের বিপক্ষে লড়াইটা যে হবে বেশ কঠিন তা বলাই বাহুল্য।

ব্যাটিং ব্যর্থতায় লঙ্কাদ্বীপে তরী ডুবিয়েছে বাংলাদেশ।এবার আফগানদের বিপক্ষে কি একই ঘটনা ঘটবে। সম্ভাবনা কি বলছে। কি কি কারণে রশিদ-নবীদের বিপক্ষে পিছিয়ে টিম টাইগার্স।
নাম্বার ওয়ান, ফর্মের তুঙ্গে আফগান ওপেনার রহমানুল্লাহ্ গুরবাজ। সাম্প্রতিক সময়ে তার ব্যাট চলছে চাবুকের মতো। গেলো মাসে পাকিস্তানকে তুলোধুনো করে ছেড়েছেন এই আফগান তুর্কি। আর বাংলাদেশের বিপক্ষে জুলাই মাসে খেলেছিলেন ১৪৫ রানের অনবদ্য ইনিংস। তাই টাইগারদের জন্য বড় ভয়ের কারণ হতে পারেন গুরবাজ।
নাম্বার টু হলো আফগান স্পিন আক্রমণ। রশিদ -নবী কিংবা মুজিবুর রহমান। যারা যেকোনো দলকে নাড়িয়ে দিতে পারেন যখন তখন। আর বরাবরই রশিদ-নবীদের স্পিন ঘূর্ণিতে বেশি নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ।

আর নাম্বার থ্রি মোহাম্মদ নবী। দলের সবচাইতে সিনিয়র ক্রিকেটার। যার অভিজ্ঞতা আর অলরাউন্ডিং পারফরম্যান্স গড়ে দিতে পারে বড় ব্যবধান।
সবশেষে গেলো জুলাই মাসে তাদের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হার। যার কারণে বেশ আত্মবিশ্বাসী আফগানিস্তান গুরু জোনাথন ট্রট। তাইতো নিজেদের দাবি করে বসলেন ফেভারিট।

একাত্তর/পিএজে
বাছাইপর্বে হ্যাভিয়ের ক্যাবরেরার দল ছয় ম্যাচের একটিতে জয়, তিনটিতে পরাজিত ও দুটিতে ড্র করেছে।
ভারতের রাজধানী এবং বিশ্বের শীর্ষ দূষিত শহর দিল্লির ঘন কুয়াশাচ্ছন্ন বিকেলে আজমতুল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড দাপটে সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে...
ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। সেই কথা আরও একবার প্রমাণিত হলো ভারতের আহমেদাবাদে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার ডি-গ্রুপের একটি চরম নাটকীয় এক ম্যাচে আফগানিস্তানকে দ্বিতীয় সুপার ওভারে...
তবে শনিবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর, অধিনায়ক সালমান আলী আঘা বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে দলের অবস্থান সম্পর্কে একটি সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর