নিজেকে ভাগ্যবানই মনে করেন মাশরাফী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম

সংসদ সদস্য নির্বাচিত হবার প্রথম মেয়াদ পার করতে চলেছেন টাইগারদের সাবেক কাপ্তান মাশরাফী বিন মোর্তজা। ক্রিকেটের বাইশ গজে নেতৃত্ব দিয়ে হয়েছেন কিংবদন্তি। 

খেলার নেতা থাকতেই হয়েছেন জনতার নেতা। নড়াইলের মানুষের ভাগ্যের উন্নয়নে মাঠের মানুষ থেকে গেছেন মাঠেই। অন্যভাবে, ভিন্ন লক্ষ্যে। সংসদ সদস্য মাশরাফী সাধারণ মানুষের সেবা করতে পেরে নিজেকে মনে করছেন ভাগ্যবান। 

মাথায় চেনা রঙের সেই ক্যাপ, সাদামাটা টি-শার্ট। গান শোনার অভ্যাস আছে, তাই সাথে একটা এয়ারফোন। যোগাযোগের মাধ্যম মোটরবাইক। এই হালেই জনতার মাঝে মিশে যান সংসদ সদস্য মাশরাফী। 

ক্রিকেটের মাঠে রাজত্ব করেছেন, রাজনীতির মাঠে বসে থাকার মানুষ নন। সমস্যা খতিয়ে দেখা আর তার সমাধান, তুড়ি মেরে সব করা সম্ভব না। এটাই বাস্তবতা। কিন্ত ম্যাশ যেন ম্যাজিশিয়ান। সমাধান ঠিকই বের করেন এবং সেটা সবার সাথে আলোচনা করেই। 

আর সে কারণেই সংসদ নেতাদের মধ্যে আদর্শ হয়ে উঠেছেন ম্যাশ, নির্বাচিত হওয়ার শুরু থেকেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় পাত্র হতেও তাই সময় নেননি একদম। তাই তো নড়াইলের মানুষের দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও মাশরাফী এগিয়ে থাকেন এক ধাপ। 

ক্ষমতার বড়াই নেই, বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে অকপটে স্বীকার করেছেন, সাধারণ মানুষের এই সেবা করার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার, আর এই ভাগ্য সবার হয় না। 

ক্রিকেটটাই জীবন নয়, তবে ম্যাশের জন্য এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ। নিজেই সবসময় বলে এসেছেন এই কথা। তাই তো রাজনৈতিক ব্যস্ততার ফাঁকেও সময়মতো মাঠে হাজির হন, খেলেন প্রফেশনাল ক্রিকেট। সতীর্থদের সাথে সাথে আড্ডা দেয়ার সময়ও বের করে ফেলেন ঠিকই। 

তবে কেবল ক্রিকেটের নয়, ম্যাশ হতে চান সবার, যার নেতৃত্বে চোখ বন্ধ কোরে বিশ্বাস করা যায়। 

একাত্তর/এআর
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
মাররারা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে যখন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এসে বসলেন, তখন তাঁর মুখচ্ছবিতে স্পষ্ট ধরা পড়ছিল সীমাহীন হাহাকার ও স্তম্ভিত হওয়ার ছাপ! এর আগেও অজিদের অধিনায়ক...
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর