যে রেকর্ডের মালিক হতে চায়নি টিম ইন্ডিয়া!

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ পিএম

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও, খেলায় যে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া তা মেনে নেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে দ্রাবিড় এন্ড কোম্পানির জন্য। এই প্রথম বিশ্বকাপ তো বটেই, একদিনের কোন ম্যাচের ভারতের শীর্ষ চার ব্যাটারের মধ্যে তিন জনই সাজঘরে ফিরেছেন শূণ্য রানে।

অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে অলআউট করে জবাব দিতে নেমে ভারতের শুরুও লেজে গোবরে হয়ে পড়ে তিন ব্যাটসম্যান শূন্য রাতে ফিরে গেলো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুই ওপেনার ঈশান কিষান, রোহিত শর্মা ও চার নম্বরে নামা শ্রেয়াস আয়ার শূন্য রানে ফেরেন। 

আর এতেই না চাইতেই, একটি লজ্জার রেকর্ড যোগ হয়ে যায় টিম ইন্ডিয়ার সাথে। অস্ট্রলিয়ার পেসার মিচেল স্টার্কের প্রথম বলেই আউট হন ঈশান। শুভমন গিল না থাকায় সুযোগ পেয়েছিলেন তিনি। তা কাজে লাগাতে পারেননি ওপেনার। বাইরের বল খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন তিনি।

পরের ওভারে ভারতকে জোড়া ধাক্কা দেন জস হ্যাজলউড। প্রথমে রোহিত ও তার পর শ্রেয়াসকে ফেরান তিনি। দু’জনেই শূন্য রানে ফেরেন। মাত্র ২ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। টলমল হয়ে উঠে ভারত। তবে বিরাট কোহলি আর লোকেশ রাহুল মাথা ঠান্ডা রেখে দলকে আবারও পথে ফেরান। 

বিশ্বকাপে এই নিয়ে সাত বার কোনও ম্যাচে দুই ওপেনারই শূন্য রানে আউট হয়েছেন। ভারতের হয়ে প্রথমবার এই ঘটনা ঘটলো। এর আগে শেষ বার ২০০৪ সালের বিশ্বকাপ আসরে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের দুই ওপেনার শূন্য রানে আউট হয়েছিলেন।

অস্ট্রেলিয়ার ইনিংসে যে কাজটা ওয়ার্নার ও স্টিভ স্মিথ করেছিলেন, ঠিক সেই কাজটাই করে ভারতীয় জুটি। ধরে খেলেন বিরাট ও রাহুল। তাড়াহুড়ো করেননি। অহেতুক ঝুঁকি নেননি। ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যান। বিরাট ও রাহুলের ব্যাটে চেন্নাইতে অস্ট্রেলিয়াকে হারিয়েই মাঠ ছাড়ে ভারত।

 

একাত্তর/এআর
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগান বোলারদের ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্রুততম শতকের এক নতুন ইতিহাস লিখলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বাঁহাতি এই...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর বাগেরহাটের মোংলা বন্দর রাজস্ব আয়ে নতুন রেকর্ড করেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ বন্দরের রাজস্ব আয় হয়েছে তিন হাজার ৮৭৯ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে জাহাজ, কার্গো ও কনটেইনার...
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর