হামাস-ইসরাইল যুদ্ধের প্রভাব ইউরো ফুটবলে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম

ইসরাইল-ফিলিস্তিনির যুদ্ধের ভয়াবহতায় ইসরাইলে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ফুটবল স্থগিত করেছে উয়েফা। মারা গেছেন লায়র আসুলিন নামের এক ফুটবলার। যুদ্ধ ক্রমশ বাড়তে থাকলে এই দুই দেশের আশপাশের দেশগুলোতেও ঝুঁকির মুখে পড়বে খেলা। তবে ক্রিকেট বিশ্বকাপে কোনো শঙ্কা নেই।

নগরে আগুন লাগলে মসজিদ-মন্দিরও রক্ষা পায় না। ক্রোধের অনলে সবই পুড়ে ছাই হয়ে যায়। প্রকম্পিত বাষ্পে, আগুনের কুন্ডলিতে অস্তিত্ব সংকটে আশরাফুল মাখলুকাত। ওরা বলে, যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা। যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা!

ইসরাইল-ফিলিস্তিনির মধ্যে চলমান কয়েক যুগের যুদ্ধ দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। ইতোমধ্যে যুদ্ধ চালিয়ে নিতে অনুমোদন পেয়েছে ইসরাইলের পার্লামেন্টে। যুক্তরাষ্ট্র অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে ফিলিস্তিনির দিকে এগিয়ে যাচ্ছে। নিহত হয়েছে এগারোশ’ মানুষ। যার মধ্যে সাত শতাধিক মানুষই ইসরাইলের।

যুদ্ধের ভয়াবহতা স্পর্শ করেছে ক্রীড়াঙ্গনকেও। মারা গেছেন লায়র আসুলিন নামে এক ইসরাইলি ফুটবলার। পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে ইসরাইলে সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে উয়েফা। ইউরো ২০২৪ বাছাইপর্বে বৃহস্পতিবার ছিল ইজরাইল সুইজারল্যান্ড ম্যাচ।

একই সঙ্গে ছিল ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে ১২ অক্টোবর জার্মানি- এস্তোনিয়া ম্যাচ। আর ১৭ অক্টোবর ইজারাইল-জার্মানী ম্যাচ। সবই গেছে ভেস্তে। হচ্ছে না ১১-১৭ অক্টোবর হতে যাওয়া ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপও। পরবর্তি ঘোষণা না আসা পর্যন্ত এগুলো কিছুই হচ্ছে না।

যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করলে এ দুই দেশের আশে পাশে দেশ গুলোও ঝুঁকির মুখে থাকবে। তাতে শঙ্কার মুখে সেসব দেশের খেলা। ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপ। আপাতত সেখানে কোনো শঙ্কা নেই। তবে যুদ্ধের তীব্রতা বাড়লে যে শংকা বাড়বে না। তাও উরিয়ে দেয়া যায় না।

ইসরাইলি ক্লাব ম্যাকাবি হাইফা এ মৌসুমে ইউরোপা লিগে খেলছে। আন্তর্জাতিক বিরতির পর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে তারা। ম্যাকাবি হাইফা তাদের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার কথা ছিল ৭ নভেম্বর। সেটাও পড়ে গেল অনিশ্চয়তায়!

 

একাত্তর/এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইসরাইল। তবে মাঠের ফুটবলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বর্তমানে আয়ারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে উত্তেজনার পারদ চড়ছে, তা ফুটবল...
ইসরাইলের বিরুদ্ধে উয়েফা নেশন্স লিগের ম্যাচ বয়কট করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ডের ফুটবল অঙ্গন। আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় ফুটবলারদের পাশাপাশি দেশটির প্রখ্যাত তারকারাও এই প্রচারণায় শামিল...
ফরাসিদের পর ইসরাইলকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগে  দ্বিতীয় জয় তুলে নিলো ইতালি। লিগ ‘এ’র গ্রুপ-২ এর ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান শীর্ষে।
ইউরোর আগে শেষ প্রস্তুতিটা ভালোভাবেই সারলো পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরাইলকে ৪-০ গোলে হারিয়ে জয় পেলো বর্তমান চ্যাম্পিয়নরা।পর্তুগালের হয়ে এদিন সেরা খেলাটা খেলল ব্রুনো ফারনান্দেজ ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর