ইনজুরি থেকে ফিরেই মেসির জোড়া গোল, মায়ামির জয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরলেন আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি। করলেন জোড়া গোল, সাথে এক অ্যাসিস্টে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামিকে এনে দিলেন বড় জয়।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পুরো সময় খেলতে পারেননি মেসি। অ্যাঙ্কলের চোটে এরপর এই তারকার মাঠে নামার অপেক্ষা ক্রমাগত দীর্ঘ হচ্ছিল। অবশেষে মাঠে তো ফিরলেনই, দলকেও উপহার দিয়েছেন দুর্দান্ত এক জয়।  

ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৩-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লুইস সুয়ারেজের ব্যবধান বাড়ানো গোলটিতে অ্যাসিস্ট ছিলেন মেসি।

প্রথমার্ধে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে বসে মায়ামি। দ্বিতীয় মিনিটেই রক্ষনের ভুলে নিচু শটে সফরকারী ফিলাডেলফিয়াকে এগিয়ে নেন মিকেল আরি। 

ম্যাচের ২৬তম মিনিটে জ্বলে উঠেন মেসি। লুইস সুয়ারেজের পাসে ডান পায়ের শটে সমতা টানেন। চার মিনিট পর আবারও গোলের দেখা পান। জর্দি আলবার পাস পেয়ে দলকে এগিয়ে নেন এ আর্জেন্টাইন স্টার।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য লড়াই করেছে দুই দল। অবশেষে ম্যাচের যোগ করা সময়ের আট মিনিটের মাথায় মেসির পাসে বাম পায়ের শটে জাল ভেদ করেন সুয়ারেজ। ৩-১ গোলে জয় নিশ্চিত করে মায়ামি। 

ইস্টার্ন কনফারেন্স থেকে সবার আগে প্লে অফ নিশ্চিত করা মায়ামির ২৮ ম্যাচে এটি ১৯তম জয়। সাথে ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার শীর্ষে। সমন ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাটি।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে লিগে নিজেদের পরের ম্যাচে মায়ামির প্রতিপক্ষ আটালান্টা ইউনাইটেড।

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
মাঠের ভেতর প্রতিপক্ষকে বলের জাদুতে নাচাতে অভ্যস্ত যিনি, সেই লিওনেল মেসিও এবার মেজাজ হারিয়ে বসেছেন! প্রতিপক্ষের মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত না দেয়ার নিয়ম লঙ্ঘন করায় মেজর লিগ সকার ডিসিপ্লিনারি কমিটির...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর