অ্যান্টিগা টেস্টে ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পিএম

আর কিছুক্ষণের মধ্যে দারুণ এক অস্বস্তি নিয়ে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামবে বাংলাদেশ। স্বাগতিকদের থেকে ৪১০ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করবে টাইগাররা। হাতে আছে আট উইকেট। তাই শঙ্কা উঠেছে, ফলো অন এড়ানো নিয়েই। 

এর আগে শনিবার দ্বিতীয় দিনে স্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ফলে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও ৪১০ রানে পিছিয়ে টাইগাররা।

দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিবিয় শিবিরে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ। আগের দিনের অপরাজিত ব্যাটার জশুয়া ডি সিলভার সঙ্গে আলজারি জোসেফকেও সাজঘরে ফেরান তিনি। তবে বাংলাদেশের হতাশায় ডুবিয়ে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টিন গ্রেভস। 

ক্যারিবিয়ানদের ৪৫০ রানে ইনিংস ঘোষণার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। জাকির ৩৪ বলে ১৫ ও জয় ৩৩ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান। 

এরপর শাহদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল হক। আর কোনো উইকেট না হারিয়ে দিনের বাকি খেলা শেষ করেন এই দুই ব্যাটার। মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে অপরাজিত আছেন। ফলো এন এড়াতে টাইগারদের এখন দরকার ২১০ রান।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর